× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন পরিবারের বসতবাড়ি ভস্মীভূত

চারঘাট (রাজশাহী) প্রতিবেদক

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫ ১৯:০৪ পিএম

আপডেট : ২১ নভেম্বর ২০২৫ ১৯:১৬ পিএম

ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন পরিবারের বসতবাড়ি ভস্মীভূত

রাজশাহীর চারঘাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের বসতবাড়ি ও কাঠের নকশাঁ তৈরির কারখানা আগুনে ভস্মীভূত হয়ে গেছে। 

শুক্রবার (২১ নভেম্বর) ভোর ৪টার দিকে চারঘাট-বাঘা আঞ্চলিক মহাসড়কের পাশে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, মৃত মুক্তার হোসেনের তিন সন্তানÑ মকবুল হোসেন, মোস্তাক হোসেন ও শিশির হোসেনের পাশাপাশি টিনের চালের পাকাবাড়ি। ভোর ৪টায় শিশির হোসেনের বাড়ির সামনের অংশ থেকে আগুনের সূত্রপাত ঘটে। এ সময় পরিবারের সকল সদস্য ঘুমিয়ে ছিলেন। চারঘাট-বাঘা সড়ক দিয়ে অ্যাম্বুলেন্সে রোগী নিয়ে যাওয়ার সময় ড্রাইভার বাড়িতে আগুন জ্বলতে দেখে গাড়ি থামিয়ে বাড়ির লোকজনকে ডাকাডাকি শুরু করেন।  পরে ঘুম থেকে উঠে পরিবারের সদস্যরা ঘর থেকে বেরিয়ে আসতে পারলেও ঘরের কোনো জিনিস রক্ষা করতে পারেনি। তিন ভাইয়ের পাশাপাশি থাকা ১৩টি ঘরে আগুন লাগে। ঘরে থাকা আসবাবপত্র, টিভি, ফ্রিজসহ ইলেকট্রনিকস সামগ্রী ও নগদ টাকা সবই পুড়ে গেছে। এছাড়াও দুইটি দোকান ভাড়া নিয়ে কাঠের নকশাঁ তৈরির কারখানা গড়ে তুলেছিলেন বাপ্পি ইসলাম নামে একজন ভাড়াটিয়া। তার ১০ লাখ টাকা দামের নকশাঁ তৈরির সিএনসি মেশিন ও সকল কাঠ পুড়ে গেছে। 

ভুক্তভোগী শিশির হোসেনের স্ত্রী সীমা খাতুন বলেন, আমার স্বামী অসুস্থ। এনজিও থেকে ঋণ নিয়ে ছোট্ট একটা দোকান তৈরি করে সংসারটা চালিয়ে নিচ্ছিলাম। তিল তিল করে গড়ে তোলা আমার পুরো সংসার আগুনে পড়ে গেছে। আমার এক মেয়ে অষ্টম শ্রেণিতে ও অন্যটা চতুর্থ শ্রেণিতে পড়ে। তাদের বই-খাতা, স্কুল ড্রেস পর্যন্ত পু্ড়ে গেছে। এখন আমাদের পরনের কাপড় ছাড়া আর কিছুই নেই। সরকার সাহায্যে এগিয়ে না এলে আমাদের পথে বসতে হবে। 

চারঘাট ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, আমরা ধারণা করছি, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আরও ৫০ লাখ টাকার জিনিসপত্র আগুনে পোড়ার হাত থেকে রক্ষা করা হয়েছে। 

এ বিষয়ে জানতে চাইলে চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস বলেন, আমরা সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে তাৎক্ষণিক খাদ্য সহায়তা ও নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে। তাদের বিস্তারিত ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করা হচ্ছে। নিয়ম অনুযায়ী সরকারি সহযোগিতা প্রদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা