× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজশাহীতে বিশেষ অভিযান, গ্রেপ্তার ৬৪

রাজশাহী অফিস

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫ ১৯:০৩ পিএম

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজশাহীতে বিশেষ অভিযান, গ্রেপ্তার ৬৪

আসন্ন নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং অপারেশন ফাস্ট লাইটের অংশ হিসেবে রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলায় বিশেষ অভিযানে পরিচালনা করা হয়েছে। এ অভিযানে মোট ৬৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জের নাচোল, গোমস্তাপুর ও সদর থানার বিভিন্ন এলাকা সহ নওগাঁ জেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী রেঞ্জের এ্যডিশনাল ডিআইজি নওরোজ হাসান তালুকদার। শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে রাজশাহী রেঞ্জ ডিআইজির সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। এসময় তার সাথে রাজশাহী রেঞ্জ ডিআইজির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আসন্ন নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে দুষ্কৃতিকারী, চোর, ডাকাত, অস্ত্রধারী ও মাদকের সাথে জড়িত এবং ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, এ অভিযানে অংশ নেন দুই জেলার ২৫০ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। পর্যায়ক্রমে রাজশাহী রেঞ্জের প্রতিটি জেলায় এই অভিযান পরিচালনা করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা