× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিবিড় পদ্ধতিতে চিংড়ি চাষ গবেষণা কর্মশালা

সাতক্ষীরা প্রতিবেদক

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫ ১৮:৫৬ পিএম

আপডেট : ২১ নভেম্বর ২০২৫ ১৮:৫৯ পিএম

নিবিড় পদ্ধতিতে চিংড়ি চাষ গবেষণা কর্মশালা

সাতক্ষীরায় ‘চিংড়ি চাষ প্রদর্শনী খামার ও প্রশিক্ষণ কেন্দ্র’ মিলনায়তনে শুক্রবার (২১ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে নিবিড় পদ্ধতিতে চিংড়ি চাষের গবেষণা প্রকল্পের  ফল প্রদর্শনী এবং সমাপনী কর্মশালা।  

কর্মশালায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা মৎস্য কর্মকর্তা জি. এম. সেলিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তর খুলনা বিভাগের পরিচালক মো. জাহাঙ্গীর আলম। অনুষ্ঠান পরিচালনা করেন সাতক্ষীরা সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম।

আলোচনাপর্বে অংশ নেন মৎস্য অধিদপ্তরের খুলনা বিভাগের উপ-পরিচালক বিপুল কুমার বসাক, সাসটেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রজেক্টের উপপ্রকল্প পরিচালক ড. মো. শরিফুল আজম, সহকারী প্রকল্প পরিচালক আ. ন. ম. মুশফিক সালেহীন, এবং সিনিয়র সহকারী পরিচালক ফারহানা তাছলিমা। বক্তারা বলেন, নিবিড় পদ্ধতির চিংড়ি চাষ উপকূলীয় অঞ্চলে উৎপাদন বাড়ানোর পাশাপাশি পরিবেশ-বান্ধব পদ্ধতিতে টেকসই মৎস্যচাষ নিশ্চিত করবে।

অনুষ্ঠানে প্রকল্পের ধারণাপত্র উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও প্রকল্পের মূখ্য গবেষক ড. মো. হাসান ফারুক। তাঁর সঙ্গে সহকারী মূখ্য গবেষক হিসেবে উপস্থিত ছিলেন ঢাবির অধ্যাপক ড. হাবিবুল¬াহ আল মামুন। তাঁরা উপস্থাপনায় জানান, নিবিড় পদ্ধতিতে চিংড়ি চাষে পানির গুণগত মান, খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ ও উৎপাদনশীলতা বিষয়ে নানা ইতিবাচক ফলাফল পাওয়া গেছে। মাঠপর্যায়ের পরীক্ষামূলক চাষে উৎপাদন পূর্বের তুলনায় উলে¬খযোগ্য হারে বেড়েছে বলেও জানানো হয়।

কর্মশালার মুক্ত আলোচনায় অংশ নেন বিভিন্ন উপজেলার চিংড়ি চাষিরা। তাঁরা নিজেদের অভিজ্ঞতা তুলে ধরে নতুন প্রযুক্তি ও গবেষণার ফলাফল বাস্তবে প্রয়োগে আগ্রহ প্রকাশ করেন। বক্তারা আশা প্রকাশ করেন, গবেষণা প্রকল্পের সুপারিশসমূহ বাস্তবায়িত হলে চিংড়ি উৎপাদনে সাতক্ষীরাকে আরও এগিয়ে নেওয়া যাবে।

চিংড়ি চাষিরা আশা প্রকাশ করেন, সরকার ও উন্নয়ন সংস্থার সহযোগিতা বাড়লে তাঁরা এই নতুন প্রযুক্তি দ্রুত গ্রহণ করতে পারবেন। গবেষণা প্রকল্পের ইতিবাচক ফলাফলকে ভিত্তি করে দেশে নিবিড় পদ্ধতিতে চিংড়ি চাষের একটি নতুন দিগন্ত উন্মোচিত হবে বলেও তারা মত দেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা