× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাংবাদিকদের সঙ্গে এনসিপি নেতা শামীমের মতবিনিময়

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিবেদক

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫ ১৮:৫৩ পিএম

আপডেট : ২১ নভেম্বর ২০২৫ ১৮:৫৯ পিএম

সাংবাদিকদের সঙ্গে এনসিপি নেতা শামীমের মতবিনিময়

পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) থেকে এনসিপির মনোনয়নপ্রত্যাশী ড. শামীম হামিদী শুক্রবার (২১ নভেম্বর) সকালে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় করেছেন। 

মঠবাড়িয়া প্রস ক্লাবের সভা কক্ষে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেনÑ জেলা এনসিপি সদস্য ও মঠবাড়িয়া উপজেলা যুগ্ম সমন্বয়কারী মিজানুর রহমান, ছাত্রশক্তির কেন্দ্রীয় সংগঠক নেয়ামাতুল্লাহ আল-হাদী, পিরোজপুর জেলা এনসিপি সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, জাতীয় যুব শক্তি সংগঠক ওয়ালী উল্লাহ, এনসিপির উপজেলা যুগ্ম সমন্বয়কারী নূর হোসেন আকন, উপজেলা যুব শক্তি নিজাম হোসেন অপূর্ব প্রমুখ।

এতে ড. শামীম হামিদী দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্রের অগ্রযাত্রা ও সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তিনি মঠবাড়িয়ার মানুষের জীবন মানের উন্নয়ন, নাগরিকদের অধিকার, সুশাসন প্রতিষ্ঠা ও উন্নয়ন নিশ্চিত করতে গণমাধ্যমের সহযোগিতা গুরুত্বপূর্ণ বলে মনে করেন।

সংবাদকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করেন। সভায় তিনি আরও বলেন, দেশের গণতন্ত্রকে সুসংহত করতে গণমাধ্যম অপরিহার্য অংশীদার। জনগণের অধিকার রক্ষা, দুর্নীতিবিরোধী প্রচেষ্টা ও সুশাসন প্রতিষ্ঠায় তারা প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।

মতবিনিময় সভায় স্থানীয় সাংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত তুলে ধরেন। দলের পক্ষ থেকে সংশ্লিষ্ট বিষয়গুলোতে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা