× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পোরশায় ডাকাতির প্রস্তুতিকালে আটক ৫

পোরশা (নওগাঁ) সংবাদদাতা

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫ ১৮:০২ পিএম

আপডেট : ২১ নভেম্বর ২০২৫ ১৮:০৯ পিএম

পোরশায় ডাকাতির প্রস্তুতিকালে আটক ৫

নওগাঁর পোরশায় ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাত সদস্যকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের সরাইগাছি-আড্ডা আঞ্চলিক মহাসড়কের পূর্ব পার্শ্বে জনৈক শহিদুল ইসলাম মেম্বারের আম বাগানের সামনে পাকা রাস্তার উপর থেকে তাদের আটক করা হয়।

আটকৃতরা হলেন- চকবিষ্ণুপুর গ্রামের লুৎফর রহমান, শিশা খরপা উত্তর পাড়ার ছয়ফুল, গোপালগঞ্জ যমুনা বাগানের দেলোয়ার হোসেন, ছয়ঘাটি গ্রামের সাকিব হোসেন এবং সোভাপুর গুচ্ছ গ্রামের মানিক মিয়া। 

আটককালে তাদের কাছ থেকে ২টি লোহার তৈরী হাসুয়া ও ১টি চায়না করাত জব্দ করা হয়। 

অপরদিকে, বৃহস্পতিবার রাতে গাংগুরিয়া ইউনিয়নের সরাইগাছি বাজারের আনোয়ার এর চায়ের দোকানের সামনে সাপাহার টু সরাইগাছি গামী পাকা রাস্তায় ১০০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ৩ ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ।

আটকৃতরা হলেন- নিতপুর পূর্ব দিয়াড়া পাড়ার মোরসালিন, সরাইগাছি গ্রামের হাবিবুর রহমান হাব্বু এবং দক্ষিণ লক্ষিপুর গ্রামের রুবেল আহমেদ। আটকৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

পোরশা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসাবে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়েছে এবং আটকৃত ৫ জন ডাকাত সদস্য ও ৩জন মাদক ব্যবসায়ীকে গতকাল আদালতের মাধম্যে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা