× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেশে সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে

হিলি (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫ ১৭:৫৬ পিএম

দেশে সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে

দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে উত্তরের জেলা দিনাজপুরে, ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস। মৌসুমের শুরুতেই এমন তাপমাত্রা নেমে আসায় উত্তরাঞ্চলে শীতের দাপট বেড়েছে। এছাড়া পঞ্চগড়ের তেতুলিয়ায় রেকর্ড করা হয়েছে দেশের দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১১টায় দিনাজপুর জেলা আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, ভোর ও রাতের ঘন কুয়াশা এবং উত্তর দিকের শীতল বাতাসের প্রভাবে তাপমাত্রা দ্রুত কমছে। 

তিনি আরও বলেন, এটি মৌসুমের স্বাভাবিক প্রবণতা হলেও চলতি সপ্তাহে তাপমাত্রা আরও ১ থেকে ২ ডিগ্রি কমতে পারে, ফলে শীতের অনুভূতি আরও বাড়বে।

শীতের হঠাৎ আগমনী বার্তায় দিনাজপুর–তেতুলিয়াসহ উত্তরাঞ্চলের জনজীবনে শীতের আমেজ স্পষ্ট। সকালবেলায় কাঁথা–কম্বল জড়িয়ে চলাচল করতে দেখা গেছে মানুষকে। বিশেষ করে নিম্নআয়ের মানুষের কষ্ট বাড়ছে, আর স্কুলগামী শিক্ষার্থীদেরও বিপাকে পড়তে হচ্ছে।

উত্তরাঞ্চলে ধীরে ধীরে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দিনের বেলায় রোদ থাকায় সামান্য স্বস্তিও মিলছে। শীতের আগমনী বার্তায় উত্তরবঙ্গজুড়ে জমে উঠেছে প্রস্তুতি—বাজারে বেড়েছে উলের পোশাক, কম্বল ও শীতবস্ত্র কেনার ধুম।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা