× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল বগুড়া

বগুড়া অফিস

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫ ১৬:২১ পিএম

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল বগুড়া

সারা দেশের মতো শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে বগুড়া। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৭ এবং কেন্দ্রস্থল ছিল নরসিংদী। আকস্মিক কম্পনে আতঙ্ক ছড়িয়ে পড়ে শহরজুড়ে। অনেকেই ঘর থেকে ছুটে রাস্তায় বেরিয়ে আসেন। ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী থাকলেও মানুষের ভয়ের মাত্রা ছিল তীব্র।

ভূমিকম্পের প্রভাবে বগুড়ায় সামান্য ক্ষতির তথ্য মিলেছে। কাহালু উপজেলার মুরইল এলাকায় সুনীল সরকারের বাড়ির লোহার গেইট ভেঙে পড়ে, তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

ভূমিকম্পের সময় সাধারণ মানুষের আতঙ্ক ছিল স্পষ্ট। শহরের নামাজগড় এলাকার বাসিন্দা মাহবুব হোসেন বলেন, হঠাৎ দেখি বিছানা নড়ছে। কিছুই বুঝতে পারছিলাম না, তীব্রতা বুঝে সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে যায়।

ফুলবাড়ি এলাকার গৃহিণী রিনা আকতার বলেন, গ্যাস বন্ধ করেই নিচে নেমে যাই, বাচ্চারা খুব ভয় পেয়েছে, অনেকেই রাস্তায় দাঁড়িয়ে ছিল।

শিববাটি এলাকার কলেজছাত্রী তানিয়া সুলতানা বলেন,মনে হচ্ছিল বাড়িটা হেলে পড়বে, কয়েক সেকেন্ড হলেও মনে হয়েছে অনেক সময়।

বগুড়া ফায়ার সার্ভিস জানিয়েছে, বড় ধরনের কোনো ক্ষতির খবর তাদের কাছে নেই।

এদিকে, রাজধানীর বংশালে ভূমিকম্পে নিহতদের একজন বগুড়ার রাফিউল ইসলাম (২০)। তিনি গোহাইল রোডের সূত্রাপুর এলাকার ওসমান গনির ছেলে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা