নারায়ণগঞ্জ অফিস
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫ ১৬:০৯ পিএম
নারায়ণগঞ্জের আড়াইহাজারের হাইজাদী ইউনিয়নসহ বিভিন্ন গ্রামে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে একাধিক বাড়ির দেয়াল ভেঙে গেছে। এতে অন্তত ৬ জন আহত হয়েছেন।
শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে ভূমিকম্পে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে একজনের নাম মোহন বলে জানা গেছে। বাকিদের নাম জানা যায়নি।
ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতগ্রস্থ হয়েছে আড়াইহাজারের হাইজাদী ইউনিয়নের কয়েকটি বাড়ি।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি।