× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুমিল্লা ইপিজেডে ৮০ নারী শ্রমিকের প্যানিক অ্যাটাক

কুমিল্লা প্রতিবেদক

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫ ১৫:৩৮ পিএম

কুমিল্লা ইপিজেডে ৮০ নারী শ্রমিকের প্যানিক অ্যাটাক

ভূমিকম্পের সময় ছোটাছুটি করতে গিয়ে আতঙ্কে ৮০ শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। শুক্রবার (২১ নভেম্বর) সকালে ভূমিকম্প চলাকালে কুমিল্লা ইপিজেডের একটি কারখানায় এমন ঘটনা ঘটে।

অসুস্থদের মধ্যে ৩০ জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল এবং ৫০ জনকে বেপজা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. সাইফুল ইসলাম। তিনি জানান, ভূমিকম্পের সময় দুটি কোম্পানির নারী কর্মীরা ভয়ে ছোটাছুটি করতে গিয়ে প্যানিক অ্যাটাকে আক্রান্ত হন। তবে গুরুতর আহত হননি কেউ। তাদের সবাই এখন প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় অবস্থান করছেন।

এদিকে, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তানভীর আহমেদ জানান, সেখানে অন্তত ৩০ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার  সকাল ১০টা ৩৮ মিনিটে কুমিল্লাসহ দেশের বিভিন্নস্থানে ভূকম্প অনুভূত হয়। এ সময় কুমিল্লা ইপিজেডে কর্মরত নারীরা দৌড়ে বের হতে গিয়ে আহত হন, তাদের মধ্যে অনেকে ভয়ে অজ্ঞান হয়ে অফিসের মেঝেতে পড়েছিলেন।

এদিকে কুমিল্লা দাউদকান্দি উপজেলার একটি পাঁচতলা ভবন হেলে পড়েছে। আরেকটি দালানে ফাটল ধরেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা