× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভূমিকম্প

নারায়ণগঞ্জে দেয়াল ধসে শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জ অফিস

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫ ১৩:১১ পিএম

নারায়ণগঞ্জে দেয়াল ধসে শিশুর মৃত্যু

ভূমিকম্পের সময় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার একটি ভবনের দেয়াল ধসে দশ মাস বয়সী এক শিশু মারা গেছে।

শুক্রবার (২১ নভেম্বর) সকালে উপজেলার গোলাকান্দাইল এলাকায় এ ঘটনায় শিশুটির মাসহ আরও দুজন আহত হয়েছেন।

নিহত শিশু ফাতেমা ওই এলাকার আব্দুল হকের মেয়ে।

আহতরা হলেন- ফাতেমার মা কুলসুম বেগম এবং তাদের প্রতিবেশী প্রবাসী মাসুদের স্ত্রী জেসমিন।

বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা রুবায়েত কবীর জানান, শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৭ ।

ভূমিকম্পের উপকেন্দ্র ছিল ঢাকা থেকে ১৩ কিলোমিটার দূরে, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।

গোলাকান্দাইল এলাকায় বাসিন্দা ইমতিয়াজ ভুঁইয়া বলেন, ‘ভূমিকম্প টের পেয়ে পর আমি ঘর থেকে বের হয়ে আসি। তখন আশেপাশের লোকজনের কাছে শুনি, একটি ভবনের দেয়াল ধসে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি ঘটনাস্থলেই মারা গেছে।’

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ‘ভূমিকম্পের সময় একটি ভবনের দেয়াল ধসে দশ মাসের ওই শিশুর মৃত্যু হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা