× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিক্ষিকা স্ত্রীর মামলায় শিক্ষক স্বামী কারাগারে

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫ ২৩:২৭ পিএম

শিক্ষিকা স্ত্রীর মামলায় শিক্ষক স্বামী কারাগারে

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় যৌতুকের দাবিতে শিক্ষিকা স্ত্রী বন্যা রানী দাশকে নির্যাতনের অভিযোগে শিক্ষক স্বামী দ্বিপক দাশকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) জগন্নাথপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজিরা দিতে গেলে বিচারক তাকে দোষী সাব্যস্ত করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

অভিযুক্ত দ্বিপক দাশ কচুরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

মামলার সূত্রে জানা যায়, চলতি বছর বন্যা রানী দাশ জগন্নাথপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলায় তিনি অভিযোগ করেন, স্বামী দীর্ঘদিন ধরে যৌতুকের জন্য তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিলেন।

ভুক্তভোগী রসুলগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা বন্যা রানী দাশ বলেন, আমি সঠিক বিচার পেয়েছি। আমার ওপর বহু নির্যাতন করা হয়েছে, আমার সন্তান নষ্ট হয়েছে। আদালত আমাকে ন্যায় বিচার দিয়েছেন।

এ বিষয়ে বাদীপক্ষের আইনজীবী অসিত দাশ বলেন, আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন, এটি ন্যায়বিচারের সঠিক প্রতিফলন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা