× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্যারিস্টার মীর হেলাল

তারেক রহমানের নেতৃত্বে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গঠিত হবে

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫ ২২:২১ পিএম

আপডেট : ২০ নভেম্বর ২০২৫ ২২:২৫ পিএম

তারেক রহমানের নেতৃত্বে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গঠিত হবে

দেশের সাধারণ মানুষ আগামীতে যে নুতন সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখছে, দেশনায়ক তারেক রহমানের ভিশনারী নেতৃত্বে সে স্বপ্ন বাস্তবায়িত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল। এলাকাবাসীর প্রতি আহ্বান জানান তিনি বলেন, আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে নগরীর বায়েজিদ এলাকার কাঁঠাল বাগানস্থ আজম নগরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজিদ আংশিক) আসনে দলের মনোনীত প্রার্থী ব্যবরিস্টার মীর হেলাল আরও বলেন, মানুষের সকল মৌলিক চাহিদা পুরণ করে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে দেশে তারেক রহমানের বিকল্প কোনো নেতৃত্ব নেই।

ফ্রি মেডিকেল ক্যাম্পে শতশত নারী-পুরুষ এবং শিশু-কিশোরকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ সামগ্রী এবং এতিম ও দুস্থদের মাঝে খাবার, বস্ত্র বিতরণ করা হয়।

এ সময় মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ, বায়েজিদ থানা বিএনপির সাবেক সভাপতি আবদুল্লাহ আল হারুন, বিএনপিনেতা এস এম আবুল ফয়েজ, আবু মুছা, মোহাম্মদ বেলাল, জাফর আহমেদ খোকন, আবদুল করিম, মকবুল হোসন অরুপ বডুয়া, সেচ্ছাসেবক দলের কামরুল ইসলাম, আলতাফ হোসেন, আবু সুফিয়ান সুমনসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে বিকালে মীর হেলাল হাটহাজারী পৌর সদরে মীরের হাট এলাকায় আরেকটি ফ্রী মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন। সেখানে অর্ধশত বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে কয়েকশ’ নারী-পুরুষ, শিশু-কিশোরকে ফ্রি ওষুধ সামগ্রীসহ চিকিৎসা সেবা দেওয়া হয়। এ সময় স্থানীয় মাদ্রাসায় এতীম ও দুস্থ শিশুদের মধ্যে খাদ্য ও বস্ত্র বিতরণ করা হয়।

এলাকাবাসীর উদ্দেশ্যে বিএনপি মনোনীত এই প্রার্থী বলেন, আজকে বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ ডাক্তারদের দেওয়া চিকিৎসা সেবা তারেক রহমানের জন্মদিন উপলক্ষে আপনাদের জন্য উপহার। আগামীতে তারেক রহমান জাতিকে সমৃদ্ধ বাংলাদেশের পথ দেখাবে বলে উল্লেখ করেন মীর হেলাল বলেন, আপনারা ধানের শীষে ভোট দিন, আমরা সকলে মিলেমিশে একটি শান্তি ও সমৃদ্ধির বাংলাদেশ গড়ব। তিনি আগামী এক সপ্তাহে হাটহাজারীর প্রতিটি ইউনিয়নে একটি করে ফ্রি মেডিকেল ক্যাম্প আনুষ্ঠানের ঘোষণা দেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা