× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জীবনযাত্রার মান বাড়াতে রংপুরে সেমিনার

রংপুর অফিস

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫ ২০:২৫ পিএম

জীবনযাত্রার মান বাড়াতে রংপুরে সেমিনার

উত্তর জনপদের জীবনযাত্রার মান বৃদ্ধিতে উদ্যোক্তা তৈরি ও আত্মকর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে প্রশিকা রংপুর ক্ষুদ্রঋণ ও অর্থ ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে চিকলী ওয়াটার পার্ক সভা কক্ষে এতে প্রধান অতিথি ছিলেন, পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (প্রশিকা) উপ-ব্যবস্থাপক সুমন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, সহকারী ব্যবস্থাপক জয় পোদ্দার, সমকাল সমাজ উন্নয়ন সংস্থার পরিচালক এম রোকন কবীর, উপ-পরিচালক মোস্তাক উল আলম।

সেমিনারে বক্তারা বলেন, দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে প্রশিকার নেয়া বিভিন্ন কাজে নানা বাধা এসেছে। সেই বাধা অতিক্রম করে প্রশিকা এগিয়ে যাচ্ছে দেশের কল্যানে। আর্থ সামাজিক উন্নয়নে প্রশিকা ১৯৭৬ সাল থেকে বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তারই ধারাবহিকতায় শিক্ষা, স্বাস্থ্য, মৎস্য, বনায়ন, গণ সংস্কৃতিকে এগিয়ে নেয়াসহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এড়িয়ে নিতে কাজ করছে। কর্মশালায় প্রশিকার রংপুর বিভাগ ও বগুড়ার কর্মকর্তারা অংশ নেন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা