× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাইওয়ে সড়ক দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন

মেঘনা (কুমিল্লা) প্রতিবেদক

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫ ২০:০৬ পিএম

আপডেট : ২০ নভেম্বর ২০২৫ ২০:২০ পিএম

হাইওয়ে সড়ক দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন

কুমিল্লার মেঘনা উপজেলার গুরুত্বপূর্ণ হাইওয়ে সড়ক দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সংগঠনটির উপজেলা শাখার সভাপতি মাওলানা আখতার হোসাইন আতিকের নেতৃত্বে বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম। 

আরও উপস্থিত ছিলেন সংগঠনটির উপজেলা সাধারণ সম্পাদক মাহবুব আলম, সাংগঠনিক সম্পাদক ডালিম মিয়া প্রধান, যুব আন্দোলনের সভাপতি সাঈদুর রহমান (সাইদ), সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন বাবু, ছাত্র আন্দোলনের সভাপতি রেদোয়ান হোসেন (রিয়াদ), বাংলাদেশ মুজাহিদ কমিটির ছদর আমির হোসেন, ডা. মোহাম্মদ কামাল হোসেনসহ স্থানীয় বাসিন্দারা।

মানববন্ধনে ইঞ্জিনিয়ার আশরাফুল আলম বলেন, আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে সড়ক সংস্কারে দৃশ্যমান কোনো উদ্যোগ না নিলে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১২ সেপ্টেম্বর হাইওয়ে সড়কটির পুনর্নির্মাণ কাজ শুরু হয়েছে। সাড়ে ৯ কিলোমিটার সড়কের মধ্যে প্রায় সাড়ে ৭ কিলোমিটার অংশ পুনর্নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১৪ কোটি ৫৮ লাখ ৬৬ হাজার ৩০৫ টাকা। মাস্টার এন্টারপ্রাইজ ও চৌধুরী এন্টারপ্রাইজ নামের দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি বাস্তবায়ন করলেও প্রকল্পের অগ্রগতি এখনও মাত্র ৫৫ শতাংশে আটকে আছে। অথচ ২০২৬ সালের ১১ মার্চ প্রকল্প হস্তান্তরের সময়সীমা নির্ধারিত।

স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজটি উপ-ঠিকাদারদের কাছে হস্তান্তর করায় গতি কমে গেছে, আর সাধারণের ভোগান্তি বেড়েছে।

উপজেলা প্রকৌশলী মো. শহিদুল ইসলাম জানান, দ্রুত কাজ শুরু করার জন্য সংশ্লিষ্টদের লিখিতভাবে নির্দেশ দেওয়া হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা