× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সরকারি ওষুধ খোলাবাজারে বিক্রির দায়ে একজনকে ১৪ বছরের কারাদণ্ড

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫ ১৮:৫৫ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সরকারি ওষুধ খোলাবাজারে বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে আদালত তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) চট্টগ্রাম মহানগর স্পেশাল ট্রাইব্যুনাল-৮ এর বিচারক অতিরিক্ত মহানগর দায়রা জজ বেগম সিরাজাম মুনীরা এই রায় দেন। 

দণ্ডিত আবদুল নূর চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার দামপাড়া এলাকার বাসিন্দা। তবে আদালতে রায় ঘোষণাকালে দণ্ডিত আবদুল নূর উপস্থিত ছিলেন না বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।  

নথি পর্যালোচনা করে জানা যায়, ২০১৩ সালের ২৫ মার্চ নগরীর কোতোয়ালী থানার কেসি দে রোডে সিনেমা প্যালেসের সামনে তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) কাজী মাসুদ ইবনে আনোয়ারের নেতৃত্বে একটি টিম গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আবদুল নূরকে গ্রেপ্তার করে। এসময় তার কাছে থাকা একটি বাজারের ব্যাগে তল্লাশি করে রাষ্ট্রীয় মালিকানাধীন এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডে (ইডিসিএল) উৎপাদিত ছয় ধরনের প্রায় দুই হাজার পিস ওষুধ উদ্ধার করা হয়।

ইডিসিএল-এ উৎপাদিত ওষুধ শুধুমাত্র সরকারি হাসপাতালের রোগীদের বিনামূল্যে এবং ক্ষেত্রবিশেষে ন্যায্যমূল্যে সরবরাহের জন্য তৈরি করা হয়। কিন্তু আবদুল নূরসহ একটি চক্র অবৈধ পথে সেসব ওষুধ বের করে খোলাবাজারে বিক্রি করে বলে পুলিশের কাছে স্বীকার করেন।

পরে গ্রেপ্তার আবদুল নূরের বিরুদ্ধে মামলা করেন এসআই কাজী মাসুদ ইবনে আনোয়ার। মামলা তদন্ত শেষে ২০১৩ সালের ১৮ আগস্ট আদালতে অভিযোগপত্র দেন কোতোয়ালী থানার এসআই নাজিম উদ্দিন ভূঁইয়া। 

এ প্রসঙ্গে ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বলেন, ২০১৪ সালের ১১ মার্চ বিশেষ ক্ষমতা আইনের ২৫ ধারায় আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। চারজনের সাক্ষ্য শেষে আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ হওয়ায় তাকে এই সাজা দিয়েছেন আদালত। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা