× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খোলা ট্রাকে উচ্ছ্বাস করায় আর্জেন্টিনা সমর্থক আটক ৯০ শিশু-কিশোর আটক

চুয়াডাঙ্গা সংবাদদাতা

প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২২ ১৪:৪২ পিএম

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২২ ১৬:০০ পিএম

চুয়াডাঙ্গায় বিশ্বকাপ জয়ের পর খোলা ট্রাকে চড়ে আর্জেন্টিনা সমর্থক শিশু-কিশোরদের উচ্ছ্বাস। ছবি: প্রবা

চুয়াডাঙ্গায় বিশ্বকাপ জয়ের পর খোলা ট্রাকে চড়ে আর্জেন্টিনা সমর্থক শিশু-কিশোরদের উচ্ছ্বাস। ছবি: প্রবা

চুয়াডাঙ্গায় আর্জেন্টিনা ফুটবল দলের বিশ্বকাপ জয়ের পর খোলা ট্রাকে চড়ে উচ্ছ্বাস করায় দলটির প্রায় ৯০ শিশু-কিশোর সমর্থককে আটক করেছে পুলিশ। পরে তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। 

পুলিশ জানিয়েছে, রবিবার (১৮ ডিসেম্বর) রাত দেড়টার দিকে শহরের মাথাভাঙ্গা ব্রিজের ওপর থেকে ট্রাকসহ তাদের আটক করা হয়। এরা সবাই চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা গ্রামের বাসিন্দা। 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, ‘বিশ্বকাপ ফাইনাল খেলা শেষে মধ্য রাতে আলমডাঙ্গার কয়রাডাঙ্গা গ্রাম থেকে একটি খোলা ট্রাকে প্রায় ৮০-৯০ জন আর্জেন্টাইন সমর্থক উচ্ছ্বাস করছিল। এদের মধ্যে বেশিরভাগই শিশু-কিশোর। তাদের বয়স ৭ থেকে ১৮ বছরের মধ্যে। ট্রাক চালকও অপ্রাপ্তবয়স্ক ছিল। কোনো ধরনের দুর্ঘটনা ঘটলে ছোট ছোট বাচ্চাদের জীবন ঝরে যেতে পারত। বিষয়টি খেয়াল করেই তাদেরকে জিম্মায় নেওয়া হয়। পরে রাতেই শিশু-কিশোরদের তাদের পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। ট্রাক চালক অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে।’ 

তিনি বলেন, ‘আনন্দ করতে কোনো বাধা নেই। সেটা অবশ্যই নিরাপদভাবে করতে হবে। ট্রাকের কাগজপত্র যাচাই-বাছাইসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী চালকের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা