× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফেনী-১ আসনে এনসিপির মনোনয়নপত্র সংগ্রহ করলেন ওমর ফারুক

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫ ১৭:৫২ পিএম

ফেনী-১ আসনে এনসিপির মনোনয়নপত্র সংগ্রহ করলেন ওমর ফারুক

ফেনী-১ (পরশুরামফুলগাজীছাগলনাইয়া) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলের জেলা সংগঠক মো. ওমর ফারুক। বুধবার (১৯ নভেম্বর) রাজধানীর বাংলামোটরস্থ দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।

জানা গেছে, ওমর ফারুক এ আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। একই আসনে বিএনপির প্রার্থী হিসেবে রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং জামায়াতে ইসলামী প্রার্থী হিসেবে রয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী এস. এম. কামাল উদ্দিন।

ওমর ফারুক বর্তমানে ফেনী বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে অধ্যয়নরত। এর আগে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেনী জেলার সমন্বয়কের দায়িত্ব পালন করেন এবং জুলাই অভ্যুত্থানপরবর্তী আন্দোলনে সামনের সারিতে নেতৃত্ব দেন।

ফেনীভিত্তিক সংস্কার কার্যক্রমের লক্ষ্যে তিনি মানবাধিকারভিত্তিক সংগঠন টিম অনির্বাণ প্রতিষ্ঠা করেন, যা গত এক বছরেরও বেশি সময় ধরে সরকারিবেসরকারি প্রতিষ্ঠানের দুর্নীতি বিরোধী ক্যাম্পেইন, সচেতনতা কার্যক্রম ও সেমিনার পরিচালনা করে আসছে। চব্বিশের বন্যায় তিনি ফেনী-১ কেন্দ্রিক উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রমে রেস্কিউ টিম গঠন করে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি জেলা রেড ক্রিসেন্টের সদ্য সাবেক কার্যনির্বাহী কমিটির সদস্য ও আজীবন সদস্য। পাশাপাশি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সেবামূলক সংগঠনের সঙ্গেও যুক্ত আছেন।

মনোনয়ন সংগ্রহ প্রসঙ্গে ওমর ফারুক বলেন, দেশের সিস্টেম পরিবর্তন ও চলমান সংস্কার কার্যক্রমে তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে আমি ফেনী-১ আসন থেকে এনসিপির মনোনয়নপত্র সংগ্রহ করেছি।

বেগম খালেদা জিয়ার আসন থেকে মনোনয়ন সংগ্রহের বিষয়ে তিনি বলেন, বিএনপি চেয়ারপারসনকে তিনটি আসনে মনোনয়ন দেওয়া হলেও বিশেষত বগুড়া-৭ আসনে তিনি নির্বাচন করবেন বলে জানা গেছে। বাকি দুটি আসনে তার নামকে সামনে রেখে বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে, যেন ফেনী-১ ও দিনাজপুর-৩ আসন বিএনপির হাতছাড়া না হয়। বগুড়া-৭ আসনটি আপোষহীন নেত্রী বেগম জিয়ার সম্মানার্থে এনসিপি ছেড়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানতে পেরেছি। আশা করি, দল আমাকে চূড়ান্ত মনোনয়ন দেবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা