× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টাস্কফোর্স অভিযানে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

আঞ্চলিক প্রতিবেদক, সুনামগঞ্জ

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫ ১৭:৫১ পিএম

টাস্কফোর্স অভিযানে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

সুনামগঞ্জে টাস্কফোর্সের অভিযানে এক ইঞ্জিনচালিত কাঠবডি নৌকা ও বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রি-পিস ও কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়েছে। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৫৭ লাখ ৫৯ হাজার ৮০০ টাকা।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির।

বিজিবি জানায়, বুধবার রাত সাড়ে ১২টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুনামগঞ্জ সদর উপজেলার মঈনপুর এলাকার একটি পরিত্যক্ত বাড়ি ও সুরমা নদীতে রেখে যাওয়া একটি নৌকায় অভিযান চালানো হয়। মালিকবিহীন অবস্থায় পাওয়া নৌকা ও বাড়ি থেকে ১টি কাঠবডি ইঞ্জিনচালিত নৌকা, ১ হাজার ২২৯ পিস ভারতীয় শাড়ি, ২০৮ পিস থ্রি-পিস ও ১৯৫ পিস কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়।

অভিযানে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সোয়াদ সাত্তার চৌধুরী ও ২৮ বিজিবির নায়েব সুবেদার মো. রফিকুল ইসলামসহ ১৯ জন বিজিবি সদস্য ও ৪ জন পুলিশ সদস্যসহ মোট ২৪ জন অংশ নেন।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনায় সীমান্ত নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা স্থলপথের পাশাপাশি নৌপথেও অব্যাহত থাকবে। জব্দ করা নৌকা ও ভারতীয় পণ্য শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা