× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিবেদক

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫ ১৫:১৩ পিএম

পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু

কুমিল্লায় লাঙ্গলকোটে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে উপজেলার রায়কোট ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের হাফেজ বাড়িতে এই ঘটনা ঘটে।

নিহতরা হলো- ওই এলাকার আহসান হাবীবের ছেলে আরিয়ান (২২ মাস) ও আহসান হাবীবের ভাই সালাহউদ্দিনের মেয়ে সাদিয়া (২১ মাস)। 

স্থানীয় ও চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে নিজ বাড়ির পুকুর পাড়ে খেলা করছিল সাদিয়া ও আরিয়ান। হঠাৎ দুইজন পানিতে পড়ে ডুবে যায়। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে থাকেন। এসময় প্রতিবেশি আলমগীরের স্ত্রী ফারজানা বেগম দুই শিশুকে পানিতে ভাসতে দেখে চিৎকার দেন। বাড়ির লোকজন দ্রুত তাদেরকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রবিউল হাসান জানান, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা