× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফসিল জ্বালানির ঝুঁকি এড়াতে নৌবহর

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫ ২০:২০ পিএম

আপডেট : ১৯ নভেম্বর ২০২৫ ২০:৩৬ পিএম

ফসিল জ্বালানির ঝুঁকি এড়াতে নৌবহর

বাংলাদেশ ও পৃথিবীব্যাপী গ্যাসের বিস্তার বন্ধের দাবিতে বরগুনার পাথরঘাটা, পটুয়াখালীর কলাপাড়া ও সাতক্ষীরায় নৌবহর কর্মসূচি পালিত হয়েছে। প্রতিবেদকদের পাঠানো খবরÑ

বরগুনার পাথরঘাটার বিষখালী নদীতে জলবায়ু ও পরিবেশ বিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) ওয়াটারকিপার্স বাংলাদেশ ও পাথরঘাটা উপকূল সুরক্ষা আন্দোলনের আয়োজনে নৌবহর কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক জেলে অংশ নেন।

এ সময় বক্তব্য দেন গোলাম মোস্তফা চৌধুরী, মহিউদ্দিন এসমে, নাসির উদ্দিন, শফিকুল ইসলাম খোকন, মিথুন মিত্র, সোহাগ আকন প্রমুখ।

এদিকে পটুয়াখালীর কলাপাড়ার আন্ধারমানিক নদীতে বুধবার অনুষ্ঠিত নৌবহর প্রদর্শনী ও সচেতনতামূলক কর্মসূচিতে নদীতীরে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

পরিবেশবাদী সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা ধরা, ওয়াটার কিপার্স বাংলাদেশ এবং স্থানীয় স্বেচ্ছাসেবী প্লাটফর্ম আমরা কলাপাড়াবাসীর যৌথ উদ্যোগে কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় বক্তব্য রাখেন কলাপাড়া প্রেস ক্লাব সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু, পরিবেশ সংগঠক মেজবাহ উদ্দিন মাননু, নজরুল ইসলাম, সাইফুল্লাহ মাহমুদ ও নাজমুস সাকিব প্রমুখ।

অপরদিকে সাতক্ষীরায় জলবায়ু সুবিচারের দাবিতে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এই পদযাত্রা থেকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও উপকূল রক্ষায় বিশেষায়িত প্রতিষ্ঠান গঠনের দাবি জানানো হয়।

বুধবার সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে গ্রীন কোয়ালিশন, গবেষণা প্রতিষ্ঠান বারসিক এবং শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের যৌথ উদ্যোগে এই পদযাত্রা বের হয়। 

পদযাত্রা পরবর্তী সমাবেশে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহ্বায়ক আজাদ হোসেন বেলালের সভাপতিত্বে বক্তব্য দেনÑ মোজাম্মেল হোসেন, কল্যাণ ব্যানার্জি, আলী নূর খান বাবুল, মাধব চন্দ্র দত্ত, এম বেলাল হোসাইন, বিপ্লব হোসেন, আব্দুর রহমান নীরব প্রমুখ। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা