× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আসামির বক্তব্য গণমাধ্যমে, আদালতে ব্যাখ্যা দিলেন আরএমপি কমিশনার

রাজশাহী অফিস

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫ ১৯:৩৮ পিএম

আপডেট : ১৯ নভেম্বর ২০২৫ ২০:০২ পিএম

আসামির বক্তব্য গণমাধ্যমে, আদালতে ব্যাখ্যা দিলেন আরএমপি কমিশনার

বিচারকের ছেলের হত্যাকাণ্ডে অভিযুক্ত লিমন মিয়ার বক্তব্য গণমাধ্যমে প্রচার করায় আদালতে উপস্থিত হয়ে ব্যাখা দিয়েছেন রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কমিশনার আবু সুফিয়ান। একইসঙ্গে আদালতের বিবিধ মামলা থেকে অব্যাহতির আবেদন করেছেন। এ বিষয়ে আগামী ১ ডিসেম্বর আদেশের জন্য দিন ধার্য্য করেছেন আদালত।

মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আলী আশরাফ মাসুম জানান, দায়রা জজ আদালতের বিচারক আবদুর রহমানের ছেলেকে হত্যা ও স্ত্রীকে আহত করার ঘটনায় পুলিশ হেফাজতে থাকা অবস্থায় অভিযুক্ত লিমন মিয়া কিভাবে গণমাধ্যমে বক্তব্য দেনÑ আরএমপি কমিশনারকে আদালতে হাজির হয়ে এর ব্যাংখা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন আদালত। সে নির্দেশনা মোতাবেক বুধবার (১৯ নভেম্বর) সকালে রাজশাহী মেট্রোপলিটন আদালত-৫ এ হাজির হন আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। ১৫ মিনিট ধরে শুনানি হয়। পুলিশ কমিশনারের আইনজীবী আদালতকে অবহিত করেন, এ ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে কয়েকজন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। তদন্ত চলছে। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথাও জানানো হয় আদালতে। এছাড়া, আদালতে চলমান বিবিধ মামলা থেকে পুলিশ কমিশনারকে অব্যাহতির জন্য আবেদন করেন। মেট্রোপলিটন আদালত-৫ এর বিচারক আশিকুর রহমান শুনানি শেষে আগামী ১ ডিসেম্বর আদেশের জন্য দিন ধার্য্য করেন।

এর আগে ১৫ নভেম্বর পুলিশ কমিশনারকে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দেন আদালত। গত ১৩ নভেম্বর বৃহস্পতিবার নগরীর রাজপাড়া থানার ডাবতলায় এলাকায় বিচারকের ভাড়া ফ্লাটে অভিযুক্ত লিমন মিয়া কৌশলে প্রবেশ করে তার ছেলে তাওসিফ রহমানকে ধারালো ছুরি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত ও শ্বাসরোধে মৃত্যু নিশ্চিত করে। এবং তার স্ত্রী তাসমিন নাহার লুসিকে হত্যার উদ্দেশ্যে ধারালো ছুরি দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। ঘটনাস্থল থেকে অভিযুক্ত লিমন মিয়াকে পুলিশ আটক করে এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। অভিযুক্ত লিমন মিয়া পুলিশি হেফাজতে থাকাবস্থায় মিডিয়ায় ভিকটিমকে দোষারোপ করে বক্তব্য দেন। যা সুপ্রিম কোর্টের নির্দেশনার সুস্পষ্ট লংঘন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা