× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেশে ফিরল দ্বীপের কফিনবন্দি মরদেহ

সিলেট অফিস

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫ ১৯:৩০ পিএম

সিলেটের তরুণ কনটেন্ট ক্রিয়েটর দ্বীপঙ্কর দ্বীপ। ছবি: সংগৃহীত

সিলেটের তরুণ কনটেন্ট ক্রিয়েটর দ্বীপঙ্কর দ্বীপ। ছবি: সংগৃহীত

উচ্চ শিক্ষার জন্য মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন সিলেটের তরুণ কনটেন্ট ক্রিয়েটর দ্বীপঙ্কর দ্বীপ। মাস না পেরোতেই তার ফিরে আসা হলো কফিনবন্দি নিথর দেহ হয়ে। 

বুধবার (১৯ নভেম্বর) ভোর রাতে তার মরদেহ সিলেটের গোপালটিলার বাসায় পৌঁছায়।

পরিবার, স্বজন, বন্ধু ও শুভানুধ্যায়ীদের আহাজারিতে বাড়ি এক সময় কানায় কানায় ভরে ওঠে। মা অশ্রুসিক্ত কণ্ঠে বলতে থাকেন, আমার ছোট্ট প্রদীপ… তুমি এত দ্রুত চলে গেলে ভাবিনি। বাবা, ভাই এবং স্বজনেরা নিস্তব্ধ দাঁড়িয়ে থাকেন মরদেহের পাশে। কেউ কথাও বলতে পারছিলেন না; চোখের ভাষায় ফুটে উঠছিল শোক আর স্তব্ধতা।

শুভানুধ্যায়ীরা কফিনবন্দি দ্বীপের দেহ দেখে অশ্রু সংবরণ করতে পারেননি। কেউ মাথা নত করে প্রার্থনা করেছেন, কেউ কেবল চেয়ে থেকেছেন। প্রাণচঞ্চল এই তরুণের হাসি, তার নির্মিত হাস্যরসাত্মক ভিডিও, বন্ধুদের সঙ্গে কাটানো আনন্দঘন মুহূর্ত—সবই এখন স্মৃতির পাতায়।

শ্রদ্ধা জানানোর জন্য কিছু সময় মরদেহ বাসায় রাখা হয়। পরে তা হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুড়ি গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়।

গত মাসে উচ্চ শিক্ষার উদ্দেশ্যে মালয়েশিয়া যান দ্বীপ। গত ১২ নভেম্বর ভোরে কুয়ালালামপুরে বুকে ব্যথা অনুভব করলে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মঙ্গলবার রাত ৯টার দিকে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

হঠাৎ এই মৃত্যু শুধু পরিবারের নয়, সিলেটের অসংখ্য তরুণ-তরুণীর হৃদয়ে শোকের গভীর ছাপ রেখে গেছে। দ্বীপঙ্কর দ্বীপ চলে গেলেও স্মৃতির আলোয় তিনি বেঁচে থাকবেন বহু মানুষের হৃদয়ে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা