× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনপির প্রার্থী পরির্বতন চেয়ে রিভিউ প্ল্যাকার্ড হাতে গণমিছিল

জয়পুরহাট প্রতিবেদক

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫ ১৯:১৪ পিএম

আপডেট : ১৯ নভেম্বর ২০২৫ ১৯:৩২ পিএম

বিএনপির প্রার্থী পরির্বতন চেয়ে রিভিউ প্ল্যাকার্ড হাতে গণমিছিল

ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাট-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদ রানা প্রধানের মনোনয়ন পরিবর্তনের দাবিতে দলটির একাংশের নেতাকর্মীরা গণমিছিল করেছেন।

বুধবার (১৯ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় জয়পুরহাট চিনিকল চত্বর থেকে গণমিছিলটি বের করা হয়। মিছিলটি জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার চিনিকল এলাকায় ফিরে এসে শেষ হয়। ‘রিভিউ প্ল্যাকার্ড’ হাতে নেতাকর্মীরা মিছিল করেন। এ সময় তারা ‘সন্ত্রাস-চাঁদাবাজমুক্ত জয়পুরহাট চাই’; ‘জয়পুরহাট-১ আসনের দলীয় প্রার্থীর পরিবর্তন চাই’ স্লোগান দেন।

দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, জয়পুরহাট-১ আসনটি সদর ও পাঁচবিবি উপজেলা নিয়ে গঠিত। এই আসনে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান দলীয় মনোনয়ন পেয়েছেন। তিনি এই আসনের সাবেক সংসদ সদস্য মরহুম মোজাহার আলী প্রধানের ছেলে। এই আসনটিতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলিম, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, পাঁচবিবি উপজেলা বিএনপির সাবেক সভাপতি আ. গফুর মন্ডলসহ কয়েকজন দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন। আজ বুধবার বিকাল ৩টার পর জয়পুরহাট সদর ও পাঁচবিবি উপজেলা বিএনপির একাংশের নেতাকর্মী ও সমর্থকরা জয়পুরহাট চিনিকল চত্বরে জড়ো হন। বিকাল সাড়ে ৪টার দিকে সেখান থেকে তারা জয়পুরহাট-১ আসনের প্রার্থী পরির্বতনের ‘রিভিউ প্ল্যাকার্ড’ হাতে নিয়ে গণমিছিল বের করেন। গণমিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার চিনিকল চত্বরে গিয়ে শেষ হয়।

গণমিছিলে অংশ নেওয়া বালিঘাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব আবুল হোসেন বলেন, আমরা জয়পুরহাট-১ আসনের দলীয় প্রার্থী পরির্বতন চাই। দলীয় প্রার্থী পরিবর্তন না হলে আসনটি বিএনপির হাতছাড়া হয়ে যাবে।

জানতে চাইলে বিএনপির দলীয় প্রার্থী মাসুদ রানা প্রধান সাংবাদিকদের বলেন, প্রার্থী পরির্বতনের  গণমিছিল সম্পর্কে কথা বলতে আমার রুচিতে বাধছে। তারপরও বলছি, যারা গণমিছিল করেছেন তারা বিএনপির কেউ নন। গণমিছিলের নেপথ্য যারা ছিলেন তারা অতীতেও জিয়া পরিবারের সঙ্গে বিশ্বাসঘাতকা করেছেন। এখনো সেই চেষ্টা করছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা