× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সখীপুরে মেয়েকে হত্যার পর মায়ের আত্মহত্যা

সখীপুর (টাঙ্গাইল) প্রতিবেদক

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫ ১৯:০০ পিএম

সখীপুরে মেয়েকে হত্যার পর মায়ের আত্মহত্যা

টাঙ্গাইলের সখীপুরে ২৬ বছর বয়সী প্রতিবন্ধী মেয়েকে শ্বাসরোধে হত্যার পর মা ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার গজারিয়া ইউনিয়নের মুচারিয়া পাথার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের কৃষক শামছুল আলমের স্ত্রী শাহনাজ বেগম (৫৮) দীর্ঘদিন ধরে কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। একই সঙ্গে ২৬ বছর বয়সী প্রতিবন্ধী ও অসুস্থ মেয়েকে নিয়েও তিনি চরম মানসিক ও শারীরিক চাপে ছিলেন। অতিরিক্ত যন্ত্রণা ও হতাশা থেকে তিনি প্রথমে মেয়েকে শ্বাসরোধে হত্যা করেন এবং পরে রান্নাঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। দীর্ঘদিনের রোগভোগ, মানসিক চাপ ও অর্থনৈতিক সংকটেই শাহনাজ বেগম এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঁইয়া বলেন, নিহত মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মা ও প্রতিবন্ধী মেয়ে দুইজনেই গুরুতর অসুস্থ ছিলেন। শারীরিক ও মানসিক চাপ সহ্য করতে না পেরে এই আত্মহত্যার ঘটনাটি ঘটতে পারে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা