× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাঞ্ছারামপুরে বিএনপির শক্তিশালী নেতৃত্বকেই মনোনয়ন দিতে হবে : সাবেক এমপি খালেক

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫ ১৮:৩৭ পিএম

বাঞ্ছারামপুরে বিএনপির শক্তিশালী নেতৃত্বকেই মনোনয়ন দিতে হবে : সাবেক এমপি খালেক

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি  এম এ খালেক পিএসসি বলেছেন, ‘আমরা বিগত ২৫ বছর ধরে ধানের শীষের পূজারী। ২০০১ থেকে ২০১৮ সাল পর্যন্ত ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচন করেছি। মাঠে-ঘাটে অত্যাচারিত হয়েছি, কিন্তু শীষের পথ ছাড়িনি। আমাদের নেতাকর্মীরাও নির্যাতন সহ্য করেছে, তবুও দল থেকে মুখ ফেরাইনি। বাঞ্ছারামপুরে বিএনপির শক্তিশালী নেতৃত্বকেই এবার ধানের শীষ প্রতীকের মনোনয়ন দিতে হবে। আমাদের লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত সংগ্রাম অব্যাহত থাকবে।’

বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় বাঞ্ছারামপুর উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের শাহ রাহাত আলী (রহ.) মাজার মাঠে বিএনপির সাবেক দুইবারের নির্বাচিত সংসদ সদস্য মরহুম এটিএম ওয়ালী আশরাফের ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এতে স্বাগত বক্তব্য রাখেন এটিএম ওয়ালী আশরাফ এর সুযোগ্য কন্যা রাইকা ওয়ালি খান। অনুষ্ঠানের এটিএম স্মৃতি সংসদের নেতা আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির উপদেষ্টা মেজর সাইদ, সদস্য ভিপি নাজমুল হুদা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ম.ম. ইলিয়াস, যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি আমিরুল ইসলাম সাজ্জাদ, সাবেক যুবদল সভাপতি ভিপি মুজিব, উপজেলা যুবদল সদস্য সচিব জিসান সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মুসা হায়দার, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফারুক আহমেদ, বিশিষ্ট আইনজীবী মীর হালিম, পৌর যুবদল সদস্য সচিব ইমান আলী, উপজেলা জাসাস আহ্বায়ক এম এ সালাম, ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন যুবদল সভাপতি নিজাম উদ্দীন, সাধারণ সম্পাদক আবুল হাসান, সাবেক সভাপতি শাহ আলম, ছাত্রদলের সাবেক সভাপতি নুর মোহাম্মদ ও সেচ্ছাসেবক দল সভাপতি আলমগীর হোসেন। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা