× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনপির এমপি প্রার্থী পুতুলের পক্ষে মোটরসাইকেল শোভাযাত্রা

বাগাতিপাড়া (নাটোর) প্রতিবেদক

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫ ১৮:৩২ পিএম

আপডেট : ১৯ নভেম্বর ২০২৫ ১৮:৩৪ পিএম

বিএনপির এমপি প্রার্থী পুতুলের পক্ষে মোটরসাইকেল শোভাযাত্রা

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় ধানের শীষের পক্ষে তরুণ প্রজন্মকে উজ্জীবিত করতে মর্যাদাপূর্ণ মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) বিকালে ১ নম্বর পাকা ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ আয়োজনে শোভাযাত্রায় বিপুলসংখ্যক যুবক অংশগ্রহণ করেন। শোভাযাত্রায় নেতৃত্ব দেন পাকা ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি সিদ্দিকুর রহমান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লালন উদ্দিন, বিএনপি নেতা অমিত হাসান সেন্টু, নাটোর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ও পাকা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রাজু আহমদ। এছাড়া উপস্থিত ছিলেন পাকা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মো. রাসেল, ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আসলাম উদ্দিন এবং কলেজ শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সন্ধানসহ অন্য নেতারা। নেতারা বলেন, ‘তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক’- এই স্লোগানে তরুণদের মাঝে উচ্ছ্বাস ও রাজনৈতিক সচেতনতা তৈরি হচ্ছে। তারা আরও বলেন, পরিবর্তনের লক্ষ্যে যুবসমাজকে ঐক্যবদ্ধ করে নাটোর-১ আসনে ধানের শীষ (বিএনপি) মনোনীত এমপি প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের পক্ষে কাজ করার জন্য এই শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।

শোভাযাত্রাটি উপজেলার গালিমপুর মোড় থেকে শুরু হয়ে পুরো পাকা ইউনিয়ন ঘুরে লোকমানপুর বাজারে এসে শেষ হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা