× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টাঙ্গাইলে উদ্যোক্তা মেলা ও মিঠা উৎসব

টাঙ্গাইল প্রতিবেদক

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫ ১৮:২১ পিএম

আপডেট : ১৯ নভেম্বর ২০২৫ ১৮:২৬ পিএম

টাঙ্গাইলে উদ্যোক্তা মেলা ও মিঠা উৎসব

টাঙ্গাইলে তারুণ্যের উৎসব উপলক্ষে দু’দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও তারুণ্যের উৎসব শুরু হয়েছে। জেলা প্রশাসন, মহিলাবিষয়ক অধিদপ্তর ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে শহরের জনসেবা চত্বরে এ মেলার আয়োজন করা হয়।  

বুধবার (১৯ নভেম্বর) দুপুরে এ মেলা উদ্বোধন করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক।  

এ সময় টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মো. জাকির হোসেন, প্রোগ্রাম অফিসার কণিকা মল্লিক, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফাতেমা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন। মেলায় ৩০টি স্টলে দেশীয় পাটের পণ্য, হরেক রকম মিঠাপুলিসহ ঐহিত্যবাহী বিভিন্ন পণ্যের পসরা সাজানো হয়েছে। কাল বৃহস্পতিবার মেলা শেষ হবে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা