× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কমলনগরে দুস্থ ও অসহায়দের মাঝে আর্থিক সহায়তা

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিবেদক

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫ ১৭:১৮ পিএম

আপডেট : ১৯ নভেম্বর ২০২৫ ১৭:৩৩ পিএম

কমলনগরে দুস্থ ও অসহায়দের মাঝে আর্থিক সহায়তা

লক্ষ্মীপুরের কমলনগরে অসহায় ও দুস্থদের মাঝে জাতীয় সমাজকল্যাণ পরিষদ থেকে প্রাপ্ত অনুদানের চেক বিতরণ করেছে সমাজসেবা অধিদপ্তর।  

বুধবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদের স্পন্দন কক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ৪০ জন অসহায় ও দুস্থ ব্যক্তির মাঝে ৫ হাজার টাকা করে মোট ২ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাহাত উজ-জামানের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা অফিসার মো. বজলুল হক মানিকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. আবুল খায়ের, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি অধ্যক্ষ আবদুল মোতালেব ও উপজেলা বিআরডিবি অফিসার মো. জাফর আহম্মদ প্রমুখ।

বক্তারা বলেন, এই সহায়তা সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর একটি সুন্দর দৃষ্টান্ত। ভবিষ্যতে এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা