× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫ ১৭:১৭ পিএম

আপডেট : ১৯ নভেম্বর ২০২৫ ১৭:৩৩ পিএম

ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের বোরো (উফশী) ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা অফিস চত্বরে ১ হাজার ১০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বোরো (উফশী) ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাহিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. শরিফুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান মানিক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাব্বির সারোয়ার ও উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আসাদুজ্জামান। এছাড়াও স্থানীয় কৃষকসহ অন্য অতিথিরা উপস্থিত ছিলেন।

তাহিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানান, ১ হাজার ১০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে ৫ কেজি বোরো (উফশী) ধানের বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়েছে। এই সহায়তা কৃষকদের উৎপাদন খরচ কমাতে এবং রবি মৌসুমে ফসল আবাদে উৎসাহ বাড়াতে সহায়ক হবে।

উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান মানিক বলেন, ‘কৃষিকে একটি উৎপাদনমুখী ও টেকসই খাতে রূপান্তরের জন্য সরকার কাজ করে যাচ্ছে। কৃষকরা দেশের খাদ্য নিরাপত্তার মূল শক্তি-  তাই সরকারের পক্ষ থেকে তাদের সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা