× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সড়কের ধারে জন্ম নেওয়া শিশুকে রেখে উধাও মা, এলাকায় চাঞ্চল্য

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিবেদক

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫ ১৭:১৪ পিএম

আপডেট : ১৯ নভেম্বর ২০২৫ ১৭:৩২ পিএম

সড়কের ধারে জন্ম নেওয়া শিশুকে রেখে উধাও মা, এলাকায় চাঞ্চল্য

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় সড়কের পাশে জন্ম নেওয়া এক নবজাতককে তার মা অজ্ঞাত রেখে চলে গেছে। 

মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে গাড়াগঞ্জ পুরাতন বাজার এলাকায় ঘটনাটি ঘটার পর থেকেই ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জানা গেছে, দুপুরে আনুমানিক ৩০ বছর বয়সি ওই গর্ভবতী নারীর আকস্মিক প্রসব ব্যথা উঠলে বাজারের পাশে সড়কের ধারে জন্ম দেয় ফুটফুটে একটি ছেলে শিশু। খবর পেয়ে এলাকার নারীরা নবজাতক ও মাকে প্রথমে স্থানীয় একটি বাড়িতে নিয়ে যায়। পরবর্তী সময়ে বাড়িটির আর্থিক অবস্থা ভালো না হওয়ায় মালয়েশিয়া প্রবাসী ফজলুর করিমের স্ত্রী আনোয়ারা খাতুন তাদের নিজের বাড়িতে আশ্রয় ও সেবাযত্ন দেন।

কিছুক্ষণ পর ওই নারীর পরিচয় জানতে চাইলে তিনি নিজের পরিচয় বা বাড়ির ঠিকানা সঠিকভাবে দিতে না পেরে বিভিন্ন গ্রামের নাম বলতে থাকেন। এমনকি পরিবারের কারো মোবাইল নম্বরও দেননি। একপর্যায়ে তিনি নবজাতককে রেখে চলে যান।

প্রবাসীর স্ত্রী  আনোয়ারা খাতুন বলেন, আমি খবর পেয়ে সেখানে গিয়ে মা ও সন্তানকে আমার বাড়িতে নিয়ে আসি। সেবাযত্ন করি। কিন্তু ওই মহিলা নিজের নাম, ঠিকানা কিছুই সঠিকভাবে বলেনি। শেষ পর্যন্ত বললাম, আপনি যদি বাচ্চা নিতে না চান তাহলে আমাকে দিয়ে যান। তখন তিনি সন্তানকে আমাকে দিয়ে বলেন, আপনি আমার বড় বোনের মতো উপকার করলেন, মাঝে মাঝে দেখতে আসব।

নবজাতক বর্তমানে মধুপর গ্রামের ওই প্রবাসী পরিবারের কাছেই রয়েছে। সেদিন রাত ৮টার দিকে তারা শিশুটিকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফারিয়া তন্নি জানান, শিশুটি সুস্থ আছে। ওজন ২ কেজি ৮০০ গ্রাম। ভর্তি করার প্রয়োজন নেই।

স্থানীয়দের ধারণা, ওই নারী স্থানীয় হোমিওপ্যাথিক চিকিৎসক সুরাব হোসেনের  পরিচিত হতে পারে। তবে সুরাব হোসেন বলেন, শিশুটি জন্ম নেওয়ার সময় সেখানে ছিলাম, কিন্তু আমি ওই নারীকে চিনি না।

এ ঘটনার পর স্থানীয়রা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। শিশুটির মা-পরিচয় নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ জানিয়েছেন।

শৈলকুপা থানার ওসি মাসুম খান বলেন, ঘটনার বিষয়ে প্রথমবার শুনলাম। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা