হিলি (দিনাজপুর) প্রতিবেদক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫ ১৬:৪৯ পিএম
উত্তরাঞ্চলে শীতের আমেজ আরও ঘন হতে শুরু করেছে।
বুধবার (১৯ নভেম্বর) সকালে দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রায় পরিবর্তন দেখা গেছে। এর মধ্যে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪.০ ডিগ্রি সেলসিয়াস।দিনাজপুর জেলা আবহাওয়া অফিসের ইন-চার্জ তোফাজ্জল হোসেন জানান, উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ধীরে ধীরে শীতের প্রভাব বাড়ছে। কয়েকদিনের মধ্যেই রাতের তাপমাত্রা আরও কমতে পারে বলেও তিনি আশা করছেন।
তেঁতুলিয়ায় (পঞ্চগড়) ১৪ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস, দেশের সর্বনিম্ন, দিনাজপুর ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, রংপুর ১৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, সৈয়দপুরে ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, রাজারহাট (কুড়িগ্রাম) ১৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, ডিমলা (নীলফামারী) ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, বদলগাছি (নওগাঁ) ১৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, রাজশাহী ১৫ দশমিক ৫ ডিম ডিগ্রি সেলসিয়াস, বগুড়া ১৮ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস, চুয়াডাঙ্গা ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, কুষ্টিয়া ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে তাপমাত্রা কমে যাওয়ায় সকাল-বিকালে হালকা কুয়াশা দেখা যাচ্ছে বেশ কিছু জেলায়। আবহাওয়াবিদরা জানিয়েছেন, নভেম্বরের শেষ সপ্তাহ থেকে উত্তরাঞ্চলে শীত আরও জোরালো হতে পারে।