× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেডিকেল টেকনোলজিস্টদের ১০ গ্রেড বাস্তবায়নের দাবিতে নোয়াখালীতে মানববন্ধন

নোয়াখালী প্রতিবেদক

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫ ১৫:২৭ পিএম

মেডিকেল টেকনোলজিস্টদের ১০ গ্রেড বাস্তবায়নের দাবিতে নোয়াখালীতে মানববন্ধন

ন্যায্য ১০ম গ্রেড দ্রুত বাস্তবায়ন না হলে নোয়াখালীসহ সারাদেশে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছে মেডিকেল টেকনোলজিস্ট ফোরাম (এমটিএফ)। বুধবার (১৯ নভেম্বর) সকালে নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে আয়োজিত মানববন্ধনে এ হুঁশিয়ারি দেন সংগঠনের নেতারা। মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ ৩০ বছরেরও বেশি সময় ধরে মেডিকেল টেকনোলজিস্টরা তাদের ন্যায্য অধিকার আদায়ে সংগ্রাম করে যাচ্ছেন। করোনা, ডেঙ্গু, নিপাহ ভাইরাসসহ বিভিন্ন জনস্বাস্থ্য সংকটে জনগণের জীবন রক্ষায় তারা ছিলেন সম্মুখ সারির যোদ্ধা, অথচ এখনো তারা ন্যায্য ১০ম গ্রেড থেকে বঞ্চিত। এটি অত্যন্ত বৈষম্যমূলক ও হতাশাজনক বলেও উল্লেখ করেন তারা।

বক্তারা জানান, গত বছর বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ছাত্র সংগ্রাম পরিষদের আন্দোলনের ভিত্তিতে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের আশ্বাস দেন। সেই আশ্বাসের প্রতি সম্মান দেখিয়ে এতদিন কঠোর আন্দোলন থেকে বিরত ছিলেন টেকনোলজিস্টরা।

তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, আর কোনো আশ্বাস নয়, এবার চাই সরাসরি সিদ্ধান্ত। সরকার যদি অন্যান্য সমযোগ্যতাসম্পন্ন ডিপ্লোমাধারী পেশাজীবীদের ১০ম গ্রেড দিতে পারে, তবে স্বাস্থ্যসেবার মেরুদণ্ড এই মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কেন বঞ্চিত রাখা হচ্ছে? তীব্র হুঁশিয়ারি দিয়ে নেতারা আরও বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ে যদি আবারও ফাইল ওয়ার্কিং বা কোয়ারির নামে কোনো নতুন জটিলতা তৈরি করা হয়, তাহলে সারাদেশের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা বাধ্য হবেন অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যেতে।

মানববন্ধন থেকে জাতীয় স্বাস্থ্যব্যবস্থা সচল রাখতে সরকারের প্রতি দ্রুত ন্যায্য দাবি বাস্তবায়নের জোর আহ্বান জানানো হয়।

 অনুষ্ঠানে উপস্থিত ছিলেনÑ মেডিকেল টেকনোলজিস্ট ফোরামের নোয়াখালী জেলার সভাপতি মো. এনামুল হক, সাধারণ সম্পাদক মো. মিনারুল ইসলাম, টিম রনভেরীর নোয়াখালী জেলা প্রতিনিধি আব্দুল মান্নান, শান্তনা আক্তার, সুলতানা রাজিয়া, মো. আলী জুয়েল, মো. তাওহীদ, সেক্রেটারি নোয়াখালী ডেন্টাল পরিষদের সেক্রেটারি মহিউদ্দিন জয় এবং সম্মিলিত টেকনোলজিস্ট পরিষদের উপদেষ্টা মো. শাহাদাত হোসেন প্রমুখ।



 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা