× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পরিবেশ সুরক্ষায় ব্যবসায়ীদের মাঝে পাটের ব্যাগ বিতরণ

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিবেদক

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫ ১৪:৫৭ পিএম

 শ্যামনগরে ব্যবসায়ীদের মাঝে পাটের ব্যাগ বিতরণ।

শ্যামনগরে ব্যবসায়ীদের মাঝে পাটের ব্যাগ বিতরণ।

পরিবেশ সুরক্ষায় সাতক্ষীরার শ্যামনগরে পলিথিনের বিকল্প হিসেবে ব্যবসায়ীদের মাঝে পাটের তৈরী ব্যাগ বিতরণ করা হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে উন্নয়ন সংস্থা রূপান্তরের পক্ষ থেকে এ ব্যাগ বিতরণ করা হয়।

ইকো সুন্দরবন প্রকল্পের জেলা সমন্বয়কারী গোলাম কিবরিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুপান্তরের প্রজেক্ট ম্যানেজার তছলিম আহমেদ টংকার, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমি সুপারভাইজার মিনা হাবিবুর রহমান। 


শ্যামনগর বাজারের ৩৫জন ব্যবসায়ীদের প্রত্যেকের হাতে ১০০পিচ করে পাটের ব্যাগ তুলেন দেওয়া হয়। প্রতিটি ব্যাগের গায়ে লেখা ছিল “আর নয় পলিথিন, বিকল্প ব্যাগ হাতে নিন”। বিনামূল্যে সাড়ে ৩ হাজার ব্যাগ ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়া হয়। মানুষ দৈনন্দিন বাজার কিংবা ব্যবহার্য জিনিস বহনের ক্ষেত্রে পলিথিনের বিকল্প হিসেবে ব্যবসায়ীরা এই ব্যাগ ফ্রিতে সাধারণ জনগণের হাতে তুলে দেবে।

অতিথিরা বলেন, পলিথিন পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। পরিবেশ রক্ষায় পাটের ব্যাগ ব্যবহার এখন সময়ের দাবি। ব্যবসায়ীরা যদি এগিয়ে আসেন, তাহলে খুব সহজেই পলিথিনমুক্ত শ্যামনগর গড়ে তোলা সম্ভব। ব্যবসায়ীরাও এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ক্রেতাদের সচেতনতার পাশাপাশি পাটের ব্যাগ সহজলভ্য হলে তারা স্থায়ীভাবে পলিথিন ব্যবহার বন্ধ করতে পারবেন। পরিবেশ সচেতনতা বাড়াতে আগামী দিনগুলোতে আরও ব্যাপকভাবে প্রচার-প্রচারণা চালানো হবে বলে আয়োজকরা জানান।

এসময় উপস্থিত ছিলেন শ্যামনগর কাঁচা বাজারের সাধারণ সম্পাদক নূর ইসলাম, ইয়ুথ ফর সুন্দরবনের সভাপতি আশিকুর রহমান, সাধারণ সম্পাদক মুনতাকির ইসলাম (রুহানি), প্রচার সম্পাদক সাইফুল ইসলামসহ স্থানীয়রা ব্যক্তিবর্গ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা