গাজীপুর প্রতিবেদক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫ ১৪:২১ পিএম
গাজীপুরের বাঘেরবাজার এলাকায় একটি কয়েল কারখানায় আগুনের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। বুধবার (১৯ নভেম্বর) বেলা পৌনে ১ টার দিকে আগুন লেগেছে। কয়েল কারখানায় লাগা আগুন ইতোমধ্যে আশপাশে ছড়িয়ে পড়েছে।
ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার বেলা পৌনে ১ টার দিকে বাঘের বাজার এলাকায় কয়েল কারখানায় আগুন লাগে৷ আগুন মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়েছে। আগুনের ধোঁয়ায় পুড়ো এলাকা কালো হয়ে গেছে ৷
পরে খবর পেয়ে প্রথমে ২ ইউনিট, পরে আরও দু'টি ইউনিটসহ মোট ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে৷ এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি৷
গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ মামুন জানান, বাঘের বাজার এলাকায় একটি কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণ আমাদের বেশ কয়েকটি ইউনিট কাজ করছে।