× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চান্দিনায় স্বর্ণালঙ্কার ও ৭ লাখ টাকার মালামাল লুট, আটক ১

কুমিল্লা অফিস

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫ ২১:৪৯ পিএম

চান্দিনায় স্বর্ণালঙ্কার ও ৭ লাখ টাকার মালামাল লুট, আটক ১

কুমিল্লার চান্দিনা উপজেলার বাতাঘাসি ইউনিয়নের তীরচর গ্রামে ৩টি পরিবারে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।  অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন ও বিভিন্ন আসবাবপত্রসহ প্রায় ৭ লাখ টাকার মালামাল লুটে নেয় ডাকাত দলের সদস্যরা।

এসময় স্থানীয়দের তৎপরতায় ডাকাত দলের ১ সদস্যকের আটক করে পুলিশে সোপর্দ করা হয়। আটককৃতের নাম আবু মিয়া (৪০)। সে পার্শ্ববর্তী মুরাদনগর উপজেলার ছালিয়াকান্দি গ্রামের পানজত আলী’র ছেলে। সোমবার (১৭ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে তীরচর গ্রামের মুন্সী বাড়িতে ওই ডাকাতির ঘটনা ঘটে। এবিষয়ে মঙ্গলবার (১৮ নভেম্বর) চান্দিনা থানায় একটি মামলা দায়ের করা হয়।

ভুক্তভোগী পেয়ারা বেগম জানান, সোমবার গভীর রাতে তার টিনশেড ঘরের দরজা ভেঙ্গে অস্ত্রধারী ডাকাতদল প্রবেশ করে। এসময় তারা স্বর্ণের কানের দুল ও গলার চেইন খুলে নিয়ে যায়। পরে তার মেয়ে জেসমিন আক্তারের ঘরে ঢুকে গরু বিক্রির ১ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন নিয়ে যায়। ডাকাতরা তার প্রবাসী ছেলের ঘরে প্রবেশ করে ১ লাখ ৫০ হাজার টাকা ও আসবাবপত্র লুটে নেয়।

খবর পেয়ে স্থানীয়রা ডাকাতদলকে ধাওয়া করে। ফসলী জমি থেকে ডাকাত দলের এক সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করে।

এবিষয়ে চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাবেদ উল ইসলাম বলেনে, ১ জন আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মোট ৪ জনের কথা স্বীকার করেছে। চার জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা