কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫ ২১:৪৪ পিএম
গোপালগঞ্জে কোটালীপাড়া উপজেলা পরিষদ ও থানায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।
মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকালে পৌর মার্কেট চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঘাঘর বাজারের চৌরঙ্গীতে এসে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, সাংগঠনিক সম্পাদক সলেমান শেখ, পৌর বিএনপির সভাপতি ইউছুফ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার, বিএনপি নেতা রফিকুল ইসলাম হাওলাদার,সাইদুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক রঞ্জন মল্লিক, সদস্য সচিব মান্নান শেখ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুব খান, সদস্য সচিব মাসুদ তালুকদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লালন শেখ, সাধারণ সম্পাদক নিলয় হাওলাদার মোস্তফাসহ সিনিয়র নেতারা বক্তব্য রাখেন।
উল্লেখ্য, সোমবার রাতে কোটালীপাড়া থানায় ও উপজেলা পরিষদ লক্ষ্য করে দুর্বৃত্তরা ককটেল হামলা করে। এই হামলায় ৩ পুলিশ সদস্য আহত হয়।