× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্ত্রীর পিঁড়ির আঘাতে স্বামীর মৃত্যু, গ্রেপ্তার স্ত্রী

বিরামপুর (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫ ২১:২৪ পিএম

স্ত্রীর পিঁড়ির আঘাতে স্বামীর মৃত্যু, গ্রেপ্তার স্ত্রী

‎দিনাজপুরের বিরামপুরে পারিবারিক কলহের জেরে ঝগড়াঝাটির একপর্যায়ে স্ত্রীর হাতে থাকা বসার পিঁড়ির আঘাতে স্বামী হাফিজুল ইসলাম (৬৫) মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ ঘাতক স্ত্রী রেহেনা বেগম (৪৫) কে গ্রেপ্তার করেছে।

‎মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার দিওড় ইউনিয়নের কুঁচিয়া মোড় গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত হাফিজুল ইসলাম ঐ গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে। নিহত হাফিজুল ইসলাম গ্রামগঞ্জে ফেরি করে নিজের বাড়িতে বানানো বিভিন্ন খাদ‍্যদ্রব‍্য বিক্রি করতেন। 

স্থানীয়রা জানান, বাড়িতে রাখা টাকা ও চাল নিয়ে সকালে স্ত্রী রেহেনা বেগমের সঙ্গে স্বামী হাফিজুল ইসলামের বাকবিতণ্ডা হয়। ঝগড়াঝাটির একপর্যায়ে রেহেনা বেগম বসার পিঁড়ি দিয়ে স্বামীর মাথায় আঘাত করলে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রথম স্ত্রী মারা যাওয়ার পরে রেহেনা বেগমকে মাত্র তিন মাস আগে নিহত হাফিজুল ইসলাম ২য় বিয়ে করেন। তবে রেহেনা বেগমের এটি ৫ম স্বামী বলে গ্রামবাসী জানিয়েছেন।

‎‎নিহত হাফিজুল ইসলামের মেয়ে নুরুন্নাহার তার বাবাকে হত্যার ঘটনায় আহাজারি করতে করতে সৎ মা’র সুষ্ঠু বিচার দাবি করেন।

‎নিহতের বড় ভাই আব্দুস সোবহান বলেন, তার ভাই একজন সাদাসিদে মানুষ ছিলেন। সংসারে অভাব অনটন থাকতেই পারে, কিন্তু তাই বলে সামান্য বিষয় নিয়ে তার ভাইকে হত্যার ঘটনায় তিনি এর সঠিক বিচার দাবি করেন।

‎‎স্থানীয় ইউপি সদস্য এখলাছুর রহমান বলেন, এই হত্যার ঘটনায় এলাকার মানুষের মাঝে শোক ও ক্ষোভ বিরাজ করছে। হত্যার ঘটনার সুষ্ঠু বিচার দাবি জানাচ্ছি।

দিওড় ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল বলেন, স্বামী-স্ত্রীর ঝগড়াঝাটি নিয়ে এ ধরনের হত্যাকাণ্ড কখনো কাম‍্য হতে পারে না। ঘটনাটি হৃদয় বিদারক, আইনিভাবে এ হত্যার ঘটনার সঠিক বিচার হবে বলে তিনি প্রত‍্যাশা ব‍্যক্ত করেন।

‎বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত নারীকে  গ্রেপ্তার করেছে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মর্গে পাঠানো হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে হত্যায় ব‍্যবহৃত আলামত সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা