× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাগুরায় মধ্য রাতে গ্রামীণ ব্যাংকে দুর্বৃত্তদের আগুন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫ ১২:২১ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মাগুরা মহম্মদপুর উপজেলার আমিনুর রহমান ডিগ্রি কলেজের পাশে অবস্থিত গ্রামীণ ব্যাংকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (১৭ নভেম্বর) সাড়ে তিনটার দিকে আগুন দেওয়া হয়।

গ্রামীণ ব্যাংক মহম্মদপুর শাখার ম্যানেজার সোহানা সুলতানা জানান, মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে জানালা দিয়ে পেট্রোল ঢেলে অফিসে আগুন দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে অফিসের কিছু কাগজপত্র ও আসবাবপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

মাগুরা মহম্মদপুর উপজেলার ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার বিল্লাল মৃধা বলেন, “দুষ্কৃতিকারীরা মাগুরা মহম্মমদপুর গ্রামীণ ব্যাংকে আগুন দিয়েছে। এতে ব্যাংকের প্রয়োজনীয় কাগজ ও আসবাবপত্র পুড়ে গেছে।”

মহম্মদপুর থানার ওসি আব্দুর রহমান বলেন, গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যায়। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যদের উপস্থিতিতে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে ব্যাংকে কি পরিমাণ ক্ষতি হয়েছে এখনও জানা যায়নি। তদন্ত করে ক্ষয়ক্ষতি পরিমাণ বের হবে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা