× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাবেক রাষ্ট্রপতি হামিদের বাড়িতে হামলা-ভাঙচুর

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫ ১১:১২ এএম

সাবেক রাষ্ট্রপতি হামিদের বাড়িতে হামলা-ভাঙচুর

মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার খবরকে কেন্দ্র করে আনন্দ মিছিল করেছে কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপি। মিছিল শেষে সাবেক রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের বাড়িতে হামলা-ভাংচুরের ঘটনা ঘটেছে।

সোমবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে মিঠামইন উপজেলার কামালপুর গ্রামে সাবেক রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড ঘোষণা করার পর উপজেলা বিএনপির উদ্যোগে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলে দলীয় নেতাকর্মীরা যোগ দেন। মিছিলটি মিঠামইন বাজার থেকে কামালপুর গ্রামের দিকে অগ্রসর হলে ২০-২৫ জনের একটি দল সাবেক রাষ্ট্রপতির বাড়িতে গিয়ে হঠাৎ হামলা চালায়। তারা দরজা ভেঙে ভেতরে ঢুকে ঘরের জানালা, চেয়ার, আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল ভাঙচুর করে। এসময় বাড়িটিতে আবদুল হামিদের কোনও স্বজন উপস্থিত না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বিষয়টি প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করে জানান, বিএনপির একটি আনন্দ মিছিল শেষে ঘটনাটি ঘটে। এ সময় ঘরের কিছু আসবাবপত্র, দরজা, জানালাসহ কয়েকটি ছবি ভাঙচুর করা হয়। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা