× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিজাম হাজারীর বাড়ির গেইটে আগুন দিল আন্দোলনকারীরা

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫ ০০:১৬ এএম

নিজাম হাজারীর বাড়ির গেইটে আগুন দিল আন্দোলনকারীরা

ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর বাড়ির মূল গেইটে আগুন দিয়েছে বিক্ষুব্ধ আন্দোলনকারীরা। সোমবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে শহরের মাস্টারপাড়াস্থ বাগান বাড়িতে এ ঘটনা ঘটে।

এ সময় আন্দোলনকারীরা ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, নিজামের ফাঁসি চাই’, ‘নিজাম শুসেন ভাই ভাই, এক দঁড়িতে ফাঁসি চাই’, ‘লীগ ধর, জেলে ভর’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’ ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ' ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফেনীর সাবেক সমন্বয়ক ওমর ফারুক বলেন, ‘জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনার প্রতিক্রিয়াতেই নিজাম হাজারীর বাড়িতে আগুন দেওয়া হয়েছে। জুলাইকে যতবার আঘাত করা হবে, ততবার তাদের বাড়িঘরেও আগুন দেওয়া হবে। তাদের অস্তিত্ব মুছে দেওয়া হবে। শেখ হাসিনার রায় হয়েছে, একইভাবে এই রায় নিজাম হাজারী ও শুসেনের বিরুদ্ধেও হতে হবে।’

এ আগুন দেওয়ার কিছুক্ষণ পর ঘটনাস্থলে যান ফেনী মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। এর আগে বিক্ষুব্ধ আন্দোলনকারীরা ফেনী সরকারি কলেজ গেইটের সামনে আওয়ামী লীগ নেতাকর্মীদের নাম ও ছবি সম্বলিত ফলক ভাঙচুর ও রঙ দিয়ে মুছে ফেলেন।

সাবেক সমন্বয়ক মুহাইমিন তাজিম বলেন, ‘এখন পর্যন্ত আওয়ামী লীগ যে অগ্নিসন্ত্রাসের ঘটনা ঘটিয়েছে, বিশেষ করে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় প্রশাসন আলাদাভাবে কোনো আইনানুগ ব্যবস্থা নেননি। প্রশাসনের এ নিষ্ক্রিয়তার কারণেই এসব ঘটনা বার বার ঘটছে। এসব প্রতিহত করতে আমরা ছাত্র-জনতা মাঠে রয়েছি।’

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান বলেন, আগুনের খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে যায়। সেখানে ফায়ার সার্ভিসের কর্মীরা বাড়ির সামনে দেওয়া আগুন নেভায়। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা