× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদল নেতা বহিষ্কার

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫ ২১:৫২ পিএম

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদল নেতা বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ফেনীর পরশুরামে রবিউল ইসলাম জিহাদ নামে যুবদলের এক নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিস্কৃত রবিউল ইসলাম জিহাদ পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্বে ছিলেন।

সোমবার (১৭ নভেম্বর) বিকালে জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আল ইমরান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে তাকে দলটির প্রাথমিক সদস্য পদসহ সব সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সংগঠনের নিয়ম-বহির্ভূত কর্মকাণ্ড এবং শৃঙ্খলা পরিপন্থি আচরণের অভিযোগে রবিউল ইসলাম জিহাদকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়। সংগঠনের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখা ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতে এ ব্যবস্থা নেওয়া হয়।

পরশুরাম উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল খায়ের লিটন বহিষ্কারের তথ্য নিশ্চিত করে বলেন, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজের প্রমাণ পাওয়ার জিহাদকে দলের সদস্য ও যুগ্ম আহ্বায়কের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা