নওগাঁ প্রতিবেদক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫ ২১:২২ পিএম
নওগাঁর পোরশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম।
নওগাঁর পোরশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলামকে নাশকতার মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার গাঙ্গুরিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আনোয়ারুল ইসলাম উপজেলার গাঙ্গুরিয়া ইউনিয়নের মিছিরা গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে।
পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, আনোয়ারুল ইসলামের বিরুদ্ধে থানায় নাশকতার একটি মামলা রয়েছে। ওই মামলার তদন্তের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তিনি থানা হেফাজতে আছেন এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলছে।