× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাসিনার মৃত্যুদণ্ড রায়ে কিশোরগঞ্জে মিষ্টি বিতরণ

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫ ২০:৫৩ পিএম

হাসিনার মৃত্যুদণ্ড রায়ে কিশোরগঞ্জে মিষ্টি বিতরণ

মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল-এর মৃত্যুদণ্ড ঘোষণার পর কিশোরগঞ্জে মিষ্টি বিতরণ করেছে ওয়ারিয়ার্স অব জুলাই কিশোরগঞ্জ জেলা শাখা।

সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় জেলা শহরের কালীবাড়ী চত্বরে সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। 

সংগঠনের সদস্যদের দাবি, তারা এই আয়োজন করেছেন আদালতের রায়ের প্রতি সমর্থন জানাতে। জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার পাওয়া তাদের কাছে বড় উপলক্ষ।

ওয়ারিয়ার্স অব জুলাই কিশোরগঞ্জ জেলা শাখার সদস্য সচিব আশরাফুল ইসলাম নাদিম বলেন, এই রায় জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে আরও দৃঢ় করেছে। ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রত্যাশা থেকেই আমাদের আজকের আয়োজন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুলাই যোদ্ধা আশরাফ আলী সোহান, সংগঠনের মুখপাত্র মানস সরকার উৎস, সদস্য সচিব আশরাফুল ইসলাম নাদিম, সংগঠক আনিসুজ্জামান, যুগ্ম সদস্য সচিব শুভ রহমান, সংগঠক মো. সাইফুল্লাহ, জহিরুল ইসলাম শুভসহ অন্যান্য নেতৃবৃন্দ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা