× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের গোলাগুলি, নিহত ১

উখিয়া (কক্সবাজার) প্রতিবেদক

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫ ২০:৪২ পিএম

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের গোলাগুলি, নিহত ১

কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে দু’পক্ষের গোলাগুলিতে দেলোয়ার হোসেন নামের এক রোহিঙ্গা নিহত হয়েছে। সোমবার  (১৭ নভেম্বর) ভোরে উপজেলার রাজা পালং ইউনিয়নের  কুতুপালং রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের ই ব্লক সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবক দেলোয়ার কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের সি ব্লকের বাসিন্দা বশির আহমদের ছেলে। তিনি মুন্না গ্রুপের সক্রিয় সদস্য বলে জানা গেছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক ঘটনার  সত্যতা নিশ্চিত করেন।

ক্যাম্পের মাঝিরা জানান, রবিবার গভীররাতে উখিয়ার কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের সি ব্লকে আরএসও ও মুন্না গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মুন্না গ্রুপের সদস্য দেলোয়ার  গুলিবিদ্ধ হন।

রোহিঙ্গারা প্রথমে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্বার করে ক্যাম্পসংলগ্ন গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেফার করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে  তার মৃত্যু হয়।

ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ১৪ এপিবিএন পুলিশের সহকারী পুলিশ সুপার জানান, গোলাগুলির শব্দ শুনে  পুলিশের টহল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে হামলাকারীরা আগেই পালিয়ে যায়, ফলে কাউকে আটক করা যায়নি। 

রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে রোহিঙ্গারা।

এ ব্যাপারে উখিয়া থানার ওসি মো. জিয়াউল হক বলেন, এখনো থানায় কেউ অভিযোগ করেনি। এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরী লিপিবদ্ধ করা হয়েছে। ঘটনায় জড়িতদেরকে গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা