× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ধুনটে গ্রামীণ ব্যাংক শাখা কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন

ধুনট (বগুড়া) প্রতিবেদক

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫ ১৯:৪৮ পিএম

ধুনটে গ্রামীণ ব্যাংক শাখা কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন

বগুড়ার ধুনট উপজেলার গ্রামীণ ব্যাংকের গোসাইবাড়ী শাখা কার্যালয়ের বারান্দায় পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (১৭ নভেম্বর) রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।

ধুনট থানা পুলিশ ও ব্যাংক কর্মকর্তারা জানান, গোসাইবাড়ী–বানিয়াজান সড়কের ফকিরপাড়া এলাকায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের গোসাইবাড়ী শাখায় রাতের অন্ধকারে কয়েকজন দুর্বৃত্ত প্রথমে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে। এরপর তারা ব্যাংকের বারান্দায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই ব্যাংকের একটি ব্যানার ও একটি চেয়ার পুড়ে যায়। তবে ব্যাংককর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষতি হয়নি।

সোমবার সকালে শেরপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সজীব শাহরীন ও ধুনট থানার ওসি সাইদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

ব্যাংকের শাখা ব্যবস্থাপক মাসুদ রানা জানান, উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশনায় আমরা সতর্ক ছিলাম। নৈশ প্রহরী বারান্দা থেকে ভিতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে দুর্বৃত্তরা বিদ্যুৎ বিচ্ছিন্ন করে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে মুহুর্তের মধ্যে পালিয়ে যায়। আমরা দ্রুত আগুন নিয়ন্ত্রণ করেছি। এ ঘটনায় বিশেষ কোন ক্ষয়ক্ষতি হয়নি। সকাল থেকে যথারীতি ব্যাংকের কার্যক্রম চলমান রয়েছে।

ধুনট থানার ওসি সাইদুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। দুর্বৃত্তদের শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা