× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কর্মস্থলে অনুপস্থিত শিক্ষক, তদন্তের মুখে বেতন স্থগিত

ধুনট (বগুড়া) প্রতিবেদক

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫ ১৮:২৭ পিএম

আপডেট : ১৭ নভেম্বর ২০২৫ ১৮:৩০ পিএম

কর্মস্থলে অনুপস্থিত শিক্ষক, তদন্তের মুখে বেতন স্থগিত

বগুড়ার ধুনট উপজেলায় ইসলামপুর দাখিল মাদ্রাসার শরীর চর্চা শিক্ষক সাইদুর রহমানের বিরুদ্ধে কর্মস্থলে অনুপস্থিত থেকেও নিয়মিত বেতন-ভাতা নেওয়ার অভিযোগে তদন্ত হয়েছে। 

সোমবার (১৭ নভেম্বর) বিকাল ৪টা পর্যন্ত তিন সদস্যের তদন্ত কমিটি সরেজমিন গিয়ে প্রায় চারঘণ্টা কাগজপত্র যাচাই ও উপস্থিত শিক্ষকদের সঙ্গে শুনানি পরিচালনা করে। তদন্ত কমিটির সদস্যরা হলেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত), উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা।

মাদ্রাসা সূত্রে জানা যায়, এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামের সাইদুর রহমান ২০১৪ সালের ২৫ ফেব্রুয়ারি প্রতিষ্ঠানে শরীর চর্চা শিক্ষক হিসেবে যোগ দেন। স্থানীয় এক প্রভাবশালী আওয়ামী লীগ নেতার আত্মীয় হওয়ায় নিয়মিত অনুপস্থিত থেকেও তিনি প্রতি মাসে বেতন তুলতেন বলে অভিযোগ রয়েছে। তবে মাদ্রাসার সুপার অদৃশ্য কারণে তার বিরুদ্ধে ব্যবস্থা নেননি।

এ ঘটনায় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গত ৬ নভেম্বর তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেন এবং প্রতিষ্ঠানের সব শিক্ষক-কর্মচারীর অক্টোবর মাসের বেতন স্থগিত করেন।

তদন্ত কমিটির প্রধান মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল হোসেন জানান, অভিযোগের বিষয়ে সরেজমিন তদন্ত সম্পন্ন হয়েছে। অচিরেই প্রতিবেদন ইউএনও’র কাছে জমা দেওয়া হবে। ইউএনও প্রীতিলতা বর্মন বলেন, তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা