কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিবেদক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫ ১৮:১৬ পিএম
আপডেট : ১৭ নভেম্বর ২০২৫ ১৮:২৬ পিএম
ট্রেনে কাটা পড়ে নারী নিহত
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার রেলস্টেশনের অদূরে ট্রেনে কাটা পড়ে এক নারী নিহত হয়েছেন। নিহত জাহিদা বেগম (৫৫) কালীগঞ্জ উপজেলার মাসলিয়া গ্রামের আব্দুল মাজেদ এর স্ত্রী। সোমবার (১৭ নভেম্বর) দুপুর ২.৪০ মিনিটের সময় খুলনা থেকে ছেড়ে আসার ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেসে কাটা পড়েন তিনি।
স্থানীয়রা বলছেন, নিহত জাহিদা বেগম মানসিক রোগী ছিলেন। ঘটনার সময় তিনি ট্রেন লাইন অতিক্রম করে বারোবাজার শহরের দিকে যাচ্ছিলেন। এসময় দ্রুতগামি ট্রেনের ধাক্কায় তার শরীর খন্ড খন্ড হয়ে যায়।
বারোবাজার রেলস্টেশনের মাস্টার সিদ্দিকুর রহমান জানান, দুপুর ২.৪০ মিনিটের সময় ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি বারোবাজার অতিক্রম করে গেছে। এরপর স্থানীয়দের মাধ্যমে জানতে পারি একজন ট্রেনে কাটা পড়ে মারা গেছে। আমি লোক পাঠিয়ে খবর নিয়ে ঘটনার ব্যাপারে নিশ্চিত হই। তিনি বলেন, বিষয়টি যশোর রেল পুলিশকে জানানো হয়েছে। তারা এসে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।