শিবচর (মাদারীপুর) প্রতিবেদক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫ ১৭:৪৮ পিএম
মাদারীপুরের শিবচরে পাগলা কুকুরের কামড়ে অন্তত ১২ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
সোমবার (১৭ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পঞ্চগ্রাম কাজীকান্দি এলাকায় একটি পাগলা কুকুর বিভিন্ন জনকে কামড়ায়। এ ঘটনায় গুরুতর জখম হওয়া অন্তত ৭ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকি ৫ জনকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শায়লা পারভীন বলেন, আহতদের শরীরের বিভিন্ন স্থানে কুকুরের কামড়ের চিহ্ন রয়েছে। সবাইকে জলাতঙ্ক প্রতিরোধের টিকা দেওয়া হয়েছে।