× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হিলিতে ভারত থেকে আসা মুখপোড়া হনুমানের অবাধ বিচরণ

হিলি (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫ ১৭:৩৪ পিএম

হিলিতে ভারত থেকে আসা মুখপোড়া হনুমানের অবাধ বিচরণ

দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলায় গত চার থেকে পাঁচ দিন ধরে ভারত থেকে আসা মুখপোড়া একটি হনুমান ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন সরকারি দপ্তর, অফিসপাড়া ও জনবহুল এলাকায়। অস্বাভাবিক এই প্রাণীর অবাধ বিচরণ স্থানীয়দের মাঝে ব্যাপক কৌতূহল ও চাঞ্চল্য সৃষ্টি করেছে। তবে আশ্চর্যজনকভাবে হনুমানটি মোটেও হিংস্র আচরণ করছে না, বরং মানুষের সঙ্গে বেশ বন্ধুত্বপূর্ণ আচরণ করছে। স্কুলপড়ুয়া শিশুদের মাঝে এটির প্রতি বিশেষ আগ্রহ দেখা গেছে।

সোমবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলা কৃষি কার্যালয়ের সামনে দেখা যায় হনুমানটিকে। কৌতূহলী মানুষের ভিড়ে কেউ ছবি তুলছেন, কেউ আবার কলা বা রুটি এগিয়ে দিচ্ছেন তাকে। কোনো ধরনের ভীতি ছাড়াই হনুমানটি সেগুলো গ্রহণ করছে এবং শিশুদের সঙ্গেও খেলছে।

স্থানীয় শিশু শিক্ষার্থীরা বলেন, সকাল থেকেই আমরা হনুমানটিকে দেখছি। সে আমাদের সঙ্গে খেলছে। আমরা তাকে কলা, রুটি দিচ্ছি—সবই খাচ্ছে। সে আমাদের কিছুই করছে না। খুব ভালো লাগছে আমাদের।

হাকিমপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মেজবাহুর রহমান বলেন, “গতকাল রাত থেকেই আমাদের অফিস এলাকায় অবস্থান করছে মুখপোড়া হনুমানটি। ধারণা করা হচ্ছে ভারতীয় কোনো ট্রাকে করে এটি সীমান্ত পেরিয়ে এসেছে। বিষয়টি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে জানানো হয়েছে। তারা দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।

এদিকে হনুমানটিকে ঘিরে পুরো এলাকায় চলছে আলোচনা। কেউ অনুমান করছেন এটি পথ হারিয়ে এসেছে, কেউ বলছেন আগুনে পোড়া বা দলছুট হয়ে এসেছে। দিনভর সরকারি অফিস, বিদ্যালয় ও বসতবাড়ির সামনে দেখা মিলছে তাকে। স্থানীয়রা তাকে বিরক্ত না করে বরং খাবার দিচ্ছেন এবং তার নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানাচ্ছেন। সবাই এখন অপেক্ষায়—ভারত থেকে আগত এই পথভোলা মুখপোড়া হনুমানটির শেষ পর্যন্ত কী ব্যবস্থা নেওয়া হবে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা