× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কালিয়াকৈরে গ্রামীণ ইন্ডাস্ট্রিয়াল পার্ক-২ সামনে পেট্রোল বোমা নিক্ষেপ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিবেদক

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫ ১৭:০৬ পিএম

আপডেট : ১৭ নভেম্বর ২০২৫ ১৭:২০ পিএম

কালিয়াকৈরে গ্রামীণ ইন্ডাস্ট্রিয়াল পার্ক-২ সামনে পেট্রোল বোমা নিক্ষেপ

জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘোষণার দিনটি আজ। 

সোমবার (১৭ নভেম্বর) ভোর ৫টার সময় এই রায়কে কেন্দ্র করে গ্রামীণ ইন্ডাস্ট্রিয়াল পার্ক-২ ভবনের সামনের নাম ফলকে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হরতকীতলা খাড়াজোড়া এলাকায় অবস্থিত এই নির্মাণাধীন পার্কটি।

এছাড়াও সকাল ৬টার সময় কালিয়াকৈরের গোয়ালবাথান এলাকায় গ্রামীণ টেলিকম ট্রাস্ট্রের গেটের নামফলকেও পেট্রোল বোমা নিক্ষেপ করে তারা। প্রাথমিকভাবে জানা যায়, মোটরসাইকেলযোগে এসে দুর্বৃত্তরা চলন্ত অবস্থায় পেট্রোল বোমা নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। তবে এতে কোনো  হতাহতের ঘটনা ঘটেনি। 

কালিয়াকৈর থানার অপারেশন ওসি জুবায়ের জানান, দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে গ্রামীণ ইন্ডাস্ট্রিয়াল পার্ক-২ এর নামফলকে পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। গ্রামীণ ইন্ডাস্ট্রিয়াল পার্ক-২ এর মূল ফটকে আইনশৃঙ্খলা বাহিনী শক্ত অবস্থানে রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা